বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানের বিপক্ষে পয়েন্ট পেলেই সেমিতে জামালরা

অনুশীলনে ব্যাস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যাস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই আমন্ত্রিত দেশ কুয়েত, লেবানন ও স্বাগতিক ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-ভুটানের শেষ জানা যাবে চতুর্থ দল কোনটি। মাঠে নামার আগেই জামালদের কাজ সহজ করে দিয়েছে লেবানন।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশ ড্র করলেই উঠে যাবে সেমিফাইনালে। এমনকি হারলেও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এর জন্য গোল ব্যবধান হতে হবে ১।

এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত করেছে কুয়েত। আর রানার্স আপ ভারত। আজ বুধবার মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে বি-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের জায়গা করে নিয়েছে লেবানন। সুতরাং সেমিতে আমন্ত্রিত দলটির প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ১ জুলাই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা।

এদিকে সেমিফাইনালের সর্বশেষ দল নির্ধারিত হবে বাংলাদেশ-ভুটানের ম্যাচের মাধ্যমে। ২০০৯ সালে সর্বশেষ সাফের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর টানা ৫ আসরে খেলা হয়নি শেষ চারে।

এবার সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বেঙ্গালুরুতে যায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে খেললেও শেষের দিকের ঝড়ে লেবাননের কাছে ২-০ গোলে হেরে যায় জামাল-তপুরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ।

আর দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ, লেবাননের কাছে হেরে যাওয়ায় সমীকরণ অনেক সহজ হয়ে গেল বাংলাদেশের। ভুটানের কাছে হেরেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ।

টুর্নামেন্টের বাইলজের রয়েছে তিন দলের পয়েন্ট সমান হলে বিবেচনায় আসবে গোল গড়। আর এতে বেশ পিছিয়ে ভুটান। প্রথম দুই ম্যাচে ১ গোল করার বিপরীতে ভুটান হজম করেছে ৬ গোল। আর তিন ম্যাচে মালদ্বীপ দিয়েছে তিনটি আর খেয়েছে চারটি।

কিছুটা ভালো অবস্থানে বাংলাদেশ। দুই ম্যাচে সমান তিনটি করে গোল করেছে এবং খেয়েছে। ফলে এই মুহূর্তে গোল ব্যবধানে ভুটান -৫, মালদ্বীপ -১ আর বাংলাদেশ +শূন্য।

এ অবস্থায় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা ভুটানের কাছে ১ গোলে হারলে বাংলাদেশ-মালদ্বীপ দুই দলের গোল ব্যবধান হবে সমান -১। সে ক্ষেত্রে মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় হেড টু হেডে সেমিতে খেলবে বাংলাদেশ। তবে দুই গোলের ব্যবধানে হারলেই বিপদ। বাংলাদেশ টপকে শেষ চারে যাবে মালদ্বীপ।

তবে বাংলাদেশ যদি এই ম্যাচে ড্র বা জয় পায়, তাহলে এসব হিসাব-নিকাশের কোনো প্রয়োজন পড়বে না। কাজেই জামাল-তপুদের সামনে সহজ সমীকরণ পয়েন্ট পেলে, প্রায় ১৪ বছর পর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া, সেমিতে লেবাননের প্রতিপক্ষ এ-গ্রুপের রানার্স আপ ভারত। আর বাংলাদেশ সেমিতে গেলে, তাদের খেলতে হবে এ-গ্রুপের সেরা কুয়েতের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X