বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৮:০২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সেমিতে খেলতে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

বাংলাদেশ- ভুটান ম্যাচের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ- ভুটান ম্যাচের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

মালদ্বীপের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যেতে হয় ডিফেন্ডার তারেক কাজীকে। সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে যে কোনো উপায়ে মাঠে নামতে চেয়েছিলেন তিনি। কিন্তু মালদ্বীপের বিপক্ষে গোলদাতাকে বাইরে রেখে একাদশ সাজিয়েছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

সেমিফাইনালের সর্বশেষ দল নির্ধারিত হবে বাংলাদেশ-ভুটানের ম্যাচের মাধ্যমে। ২০০৯ সালে সর্বশেষ সাফের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর টানা ৫ আসরে খেলা হয়নি শেষ চারে।

এবার সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বেঙ্গালুরুতে যায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে খেললেও শেষের দিকের ঝড়ে লেবাননের কাছে ২-০ গোলে হেরে যায় জামাল-তপুরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ।

আজ বুধবার দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ, লেবাননের কাছে হেরে যাওয়ায় সমীকরণ অনেক সহজ হয়ে গেল বাংলাদেশের। ভুটানের কাছে হেরেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ।

তবে বাংলাদেশ যদি এই ম্যাচে ড্র বা জয় পায়, তাহলে এসব হিসাব-নিকাশের কোনো প্রয়োজন পড়বে না। কাজেই জামাল-তপুদের সামনে সহজ সমীকরণ পয়েন্ট পেলে, প্রায় ১৪ বছর পর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া, সেমিতে লেবাননের প্রতিপক্ষ এ-গ্রুপের রানার্স আপ ভারত। আর বাংলাদেশ সেমিতে গেলে, তাদের খেলতে হবে এ-গ্রুপের সেরা কুয়েতের বিপক্ষে।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ আনিসুর রহমান জিকো (গোলকিপার), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মোহাম্মদ সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা ও রাকিব হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X