স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৭:১১ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মৌসুমের সেরা গোল মেসির

বেনফিকার সাথে গোলের পর লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
বেনফিকার সাথে গোলের পর লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ পিএসজি। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো আক্রমণ-ত্রয়ী থাকার পরেও শেষ ষোলো থেকে বাদ পড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই উজ্জ্বল মেসি। দর্শকের ভোটে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে তার করা গোলটি মৌসুম সেরার স্বীকৃতি পেয়েছে।

দলীয় ব্যর্থতায় পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও গত বছর তার জন্য ছিল সফলতায় ভরপুর। নিজ দেশ আর্জেন্টিনাকে ৩৬ বছর পর জিতিয়েছেন স্বপ্নের বিশ্বকাপ। হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। পিএসজির হয়েও ২০২২-২৩ মৌসুমে গোল করেছেন এবং করিয়েছেন ২০ এর অধিক।

চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্বে বেনেফিকার বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন পাসিং এরপর বাঁ পায়ের বাঁকানো শটে দারুণ এক গোল করেছিলেন মেসি। সমর্থকদের ভোটে এই গোলটি পায় সেরা গোলের স্বীকৃতি।

উয়েফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল নির্বাচন নিয়ে সদ্য সমাপ্ত ভোটাভুটির ফল প্রকাশ করা হয়েছে। সেই ফলে সবচেয়ে বেশি ভোট পেয়েছে মেসির ওই গোলটি। ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফরাসি ক্লাবটি।

মোট ১০টি গোলের ভিডিও দিয়ে সমর্থকদের কাছে সেরা গোল কোনটি জানতে চেয়েছিল উয়েফা। প্রায় ৪ লাখ সমর্থকের ভোট গণনা শেষে সেরা গোলের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র করা দুর্দান্ত গোল । তৃতীয় স্থানে আছে ম্যানসিটির ট্রেবল জয়ের নায়ক হল্যান্ডের বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে করা অসাধারণ অ্যাক্রোব্যাটিক গোলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X