মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

কাল ঢাকায় আসছেন মার্টিনেজ, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের নিয়ে এ দেশের আর্জেন্টাইন সমর্থকদের খেপাটে পাগলামোর চিত্র ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেদন-নিবেদন পৌঁছে যায় লাতিন আমেরিকার দেশটির জনগণের কাছে।

বাংলাদেশিদের এই আবেগ ছুঁয়ে যায় সব আর্জেন্টাইনদের মাঝে। এর বাইরে ছিলেন না জাতীয় দলের ফুটবলাররাও। তাই ভারতীয় উপমহাদেশে আসার সুযোগ পেয়েই বাংলাদেশের প্রতি আগ্রহ দেখান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

নানা জটিলতা পেরিয়ে অবশেষে সোমবার ঢাকায় পা রাখবেন বাজপাখি খ্যাত এই গোলকিপার। একদিনের সফরে তিনি যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। এর পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত এ তথ্য জানিয়েছেন। তিনিই এমি মার্টিনেজকে বাংলাদেশ ও ভারত সফরে নিয়ে আসছেন। যদিও শুরুর দিকে শুধু ভারত সফরে আসার কথা ছিল কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের।

নিজে থেকে বাংলাদেশ আসার আগ্রহ দেখান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, ‘এমিলিয়ানো মার্টিনেজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য দারুণ ব্যাপার।’

এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন মার্টিনেজ নিজেই। ফেসবুকে সফরের নানা দিক নিয়ে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার গোলকিপার লিখেছিলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এ সফর শুরু হবে বাংলাদেশে। সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। পরে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর হবে।’

বাংলাদেশের সংক্ষিপ্ত সফর শেষে ভারতের উদ্দেশে উড়াল দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X