স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মায়ামিতে মেসির ম্যুরাল নির্মাণ

মায়ামিতে লিওনেল মেসির ম্যুরাল নির্মাণ। ছবি : সংগৃহীত
মায়ামিতে লিওনেল মেসির ম্যুরাল নির্মাণ। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডেভিড বেকহামের মালিকাধীন ক্লাবটিতে নাম লেখান এই ফুটবল মহাতারকা। এবার মায়ামিতে খুদে জাদুকরের আগমন উপলক্ষে ম্যুরাল নির্মাণ করছে বেকহাম পরিবার।

গতকাল রোববার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের এক বাড়ির দেয়ালে মেসির ম্যুরাল আঁকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম। ভিডিওতে দেখা যায়, ডেভিড ও ভিক্টোরিয়া দুজনেই দেয়ালের গায়ে মেসির ম্যুরাল আঁকছেন। এ ছাড়াও সর্বকালের সেরা খেলোয়াড় মেসির দাঁতে ভিক্টোরিয়াকে রং করতে দেখা গেছে ভিডিওতে।

ভিক্টোরিয়া বেকহাম বলেন, ‘আমি মনে করি, মায়ামিতে মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। সে ম্যুরাল আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। তাকে (মেসিকে) আঁকা ছাড়া ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি ডেভিডের কাজে।’

আগামী ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হতে পারে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। এ ছাড়া ১৬ জুলাই ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে উপস্থিত করা হবে আর্জেন্টাইন অধিনায়ককে।

এ ছাড়া কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে অ্যাডিডাসের ডিজাইন করা এক বিশেষ জার্সি পরে অনুশীলন করবেন মেসি ও তার সতীর্থরা। মায়ামির অনুশীলনের এই জার্সির দাম ৭০ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় তা ৭৫৭৩ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X