স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:১১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে ইরানের নারীরা 

স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছেন ইরানের নারীরা। ছবি : সংগৃহীত
স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছেন ইরানের নারীরা। ছবি : সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র হওয়ায় খেলাধুলার ব্যাপারে বেশ কঠিন ইরান সরকার। বিশেষ করে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ফুটবল এবং অন্যান্য খেলাধুলায় স্টেডিয়ামে মেয়েদের উপস্থিতি নিষিদ্ধ করে ইরান সরকার। তবে এবার সেই রাস্তা থেকে সরে এসেছে ইরান।

দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানিয়েছেন, আগামী মৌসুম থেকে মেয়েরা গ্যালারিতে বসে দেখতে পারবে ফুটবল ম্যাচ। ইরানের শীর্ষ লিগের ড্র অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে তিনি বলেন, ‘এ বছর লিগের অন্যতম আকর্ষণ হলো স্টেডিয়ামের গ্যালারিতে নারীদের দেখা যাবে।’

তিনি আরও বলেন, ইস্পাহান, কেরমান ও আহবেজ শহরের স্টেডিয়ামগুলোর গ্যালারিতে মেয়েদের খেলা দেখার ‘ব্যবস্থা’ করা হয়েছে।

ইরানের মেয়েরা জাতীয় দলের ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পেয়েছে ২০১৯ সালে। তেহরানের আজাদী স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের খেলা দেখেছিলেন নারী ফুটবলপ্রেমীরা।

গত বছরের আগস্টে ইরানে ছেলেদের ঘরোয়া ফুটবলের জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবারের মতো মেয়েদের গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়।

২০১৯ সালে ইরানের নারী ফুটবলপ্রেমী সাহর খোদাইরির মৃত্যুর ঘটনার পর থেকে মেয়েদের স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেওয়া নিয়ে সংশয়ে ছিল ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X