স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

নতুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে মেসি

ইন্টার মায়ামি আনুষ্ঠানিক ভাবে লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে। ছবি : সংগৃহীত
ইন্টার মায়ামি আনুষ্ঠানিক ভাবে লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে। ছবি : সংগৃহীত

বজ্রঝড়, বৃষ্টি আর দমকা বাতাসে শঙ্কা জেগেছিল অনুষ্ঠান বাতিলের। সমর্থকদেরও পোহাতে হয়েছে অনেক দুর্ভোগ। একটা সময় অনুষ্ঠান বাতিলের শঙ্কাও তৈরি হয়। কিন্তু ফুটবল জাদুকরের পা মায়ামির স্টেডিয়ামে পড়তেই থেমে যায় বৃষ্টি, উচ্ছ্বসিত সমর্থকদের চিকিৎকারের মাঝখান থেকে বেরিয়ে আসেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন মহাতারকা মাঠে প্রবেশ করার কিছুক্ষণ পরই শুরু হয় অনুষ্ঠান। গানের সুরে সুরে তাকে বরণ করে নেওয়া হয় তাকে। তুলে দেওয়া হয় মায়ামির ১০ নম্বর জার্সিটি। সমর্থকের ভালোবাসায় আপ্লুত মেসি বলেন, ‘প্রথমত, আমি আপ্লুত আপনাদের এই ভালোবাসা দেখে। তাই মায়ামির সব মানুষকে অনেক ধন্যবাদ। আমি এখানে এসে আপনাদের সঙ্গে থাকতে পারব, এটা ভেবেই আমার ভালো লাগছে। আমাকে স্বাগত জানানোর জন্য জোসে মাস ও ডেভিড বেকহামকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার জন্য সবকিছু সহজ করে দিচ্ছে, আমি আসার আগে থেকেই শহরটা কেমন দর্শনীয় হয়ে উঠেছে।

আপাতত মায়ামির সঙ্গে ২ বছর ৬ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেসি। তবে এই মেয়াদ শেষে দুপক্ষের সম্মতিতে আরও চুক্তি নবায়নের সুযোগ থাকছে আরও এক বছরের। লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ২১ জুলাই প্রথম ম্যাচটা খেলবেন মেসি।

অনেকের আগ্রহের কেন্দ্রতে রয়েছে মায়ামিতে আর্জেন্টাইন তারকার আয় কত হবে? মেসির সঙ্গে মায়ামির চুক্তিটা অন্য সাধারণ চুক্তির মতো নয়। বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে বছরে পাঁচ-ছয় কোটি ডলার পাবেন মেসি।

এর বাইরে মেজর লিগ সকারের পৃষ্ঠপোষক ও অন্য অংশীদারদের কাছ থেকেও টাকা পাবেন তিনি। অ্যাপল টিভি এবং অ্যাডিডাসের কাছ থেকে টাকা পাবেন মেসি। সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের আয় কত হবে, সেটা এখন আন্দাজ করা কঠিন।

মেসি কতটা ইংরেজি পারেন, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০২১ সালে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইংরেজি বোঝেন, তবে বলেন না। এখন পর্যন্ত তাকে খুব বেশি ইংরেজি বলতেও দেখা যায়নি। এমনকি ইন্টার মায়ামির পরিচিতিমূলক ভিডিওটিতেও তিনি কথা বলেছেন স্প্যানিশ ভাষাতে। ভবিষ্যতে তিনি নিয়মিত ইংরেজি বলেন কি না, সেটা দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে।

আরও একটি বড় প্রশ্ন হচ্ছে মেজর লিগ সকারে মেসির ম্যাচগুলো কীভাবে দেখা যাবে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বিশ্বজুড়েই মেজর লিগ সকারে মায়ামির ম্যাচ দেখা যাবে। এ ছাড়া কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X