স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৩:৪৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসের দলে নেই জিকো-মোরসালিনরা

শেখ মোরসালিন-আনিসুর রহমান জিকো। ছবি : সংগৃহীত
শেখ মোরসালিন-আনিসুর রহমান জিকো। ছবি : সংগৃহীত

করোনা মহামারিতে ২০২২ সালের এশিয়ান গেমস স্থগিত হয়ে যায়। নতুন করে সূচি প্রকাশ করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। তবে এশিয়ান গেমসের পুরুষ ফুটবল দলের চূড়ান্ত তালিকায় শেখ মোরসালিন, আনিসুর রহমান জিকো, তারিক কাজীসহ কয়েকজন জাতীয় দলের ফুটবলারকে পাবে না লাল-সবুজ বাহিনী।

চীনের হাংঝুতে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এশিয়ান গেমস চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এ সময়টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ খেলতে ব্যস্ত থাকবে টানা চারবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী বসুন্ধরা কিংস। তারা প্রতিযোগিতা দুইটিতে অংশগ্রহণের কারণে তাদের কোনো খেলোয়াড়কে ছাড়বে না জানিয়ে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। কিংস সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৫ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে শারজা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ১৫ এবং ২২ আগস্ট দুটি নকআউট ম্যাচ জিতলেই এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের মূল পর্বে খেলতে পারবে কিংস। তবে ম্যাচ দুটিতে হারলেও চ্যাম্পিয়ন্স লিগের নিচের স্তর এএফসি কাপ খেলতে পারবে।

১৮-২১ সেপ্টেম্বর এবং ২-৪ অক্টোবর এএফসি কাপের চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই বসুন্ধরা কিংস তখন কোনো খেলোয়াড় ছাড়বে না। এ ছাড়া ঢাকা আবাহনী যদি এএফসি কাপের প্লে-অফ পর্ব জিতে গেলে তারাও খেলবে এএফসি কাপের মূলপর্ব।

সেক্ষেত্রে বাফুফেকে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই এশিয়ান গেমসের স্কোয়াড গড়তে হবে। ফলে মোরসালিন, জিকো, তারিক কাজী, হৃদয়দের মতো পরীক্ষিত খেলোয়াড় ছাড়াই চীনে পাড়ি জমাতে হবে।

ফিফা উইন্ডোতে জাতীয় দলের জন্য ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। তবে এশিয়ান গেমস ফিফা উইন্ডোর বাইরে পড়ায় খেলোয়াড় ছাড়াতে বাধ্য নয় ক্লাবগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১০

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১২

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৩

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৪

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৫

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৬

যুবদল নেতা বহিষ্কার

১৭

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৮

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৯

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X