স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট ছেড়ে সিনেমায় ধোনি

মাহেন্দ্র সিং ধোনি প্রযোজিত  ‘এলজিএম’ ছবির পোস্টার। ছবি : সংগৃহীত
মাহেন্দ্র সিং ধোনি প্রযোজিত ‘এলজিএম’ ছবির পোস্টার। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েকবছর আগেই। তবে ব্যাট-প্যাড আর গ্লাভস একেবারে তুলে রাখেননি; আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে এখনো মাঠ কাঁপাচ্ছেন ভারত দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট মাঠ মাতানোর পর এবার চলচ্চিত্র অঙ্গনে ঝড় তুলতে আসছেন ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত বিশ্বকাপজয়ী এই তারকা।

তবে অভিনেতা হিসেবে নয়, এমএস ধোনি সিনেমায় নামছেন প্রযোজক হিসেবে। সম্প্রতি ধোনি ও তার স্ত্রী সাক্ষী ধোনি নিজেদের প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্টের’ ব্যানারে তামিল ছবি ‘লেটস গেট ম্যারেড’ প্রযোজনা করেছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার।

ছবিটির সংক্ষিপ্ত নাম ‘এলজিএম’। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে ছবিটির পোস্টার শেয়ার করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ছবি আপনাদের সবার মুখে হাসি ফোটাবে।’

‘এলজিএম’ ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত তামিল পরিচালক রমেশ তামিলমণি। এ সিনেমার মূল কাহিনী অল্পবয়সী এক জুটিকে কেন্দ্র করে, যারা বিয়ে করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হন। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বস তামিল’ খ্যাত অভিনেতা হরিশ কল্যাণ। ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া ও ইভানা। চলতি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ধোনির প্রযোজনায় নির্মিত সিনেমাটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১০

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১১

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৪

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৫

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৬

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৮

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৯

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

২০
X