স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ফ্রেঞ্চ ওপেন টেনিস

মুচোভাকে কাঁদিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়াতেক

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতে শিয়াতেক । ছবি : টুইটার
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতে শিয়াতেক । ছবি : টুইটার

লড়াইটা ছিল র্যাঙ্কিংয়ে এক নম্বর বনাম ৪৩ নম্বরের। যারা ভাবছিলেন ফরাসি ওপেন টেনিসের ফাইনালটা হবে এক পেশে, তাদের ভুল ভাঙিয়ে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন মুচোভা। এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের শিয়াতেকের সঙ্গে তার লড়াইটা হলো প্রায় ঘন্টা তিনেকের। যদিও শেষ হাসি হাসলেন ইগা শিয়াতেক। শনিবার রুদ্ধশ্বাস ফাইনালে মুচোভাকে ৬-২, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন শিয়াতেক।

ট্রফি হাতে শিয়াতেক ও মুচোভা। ছবি : সংগ্রহীত

চার বছরের মধ্যে এটি তার চতুর্থ গ্র্যান্ড স্লাম। যার মধ্যে তিনটি শিরোপাই ফ্রেঞ্চ ওপেনে, একটি ইউএস ওপেনে। ফ্রেঞ্চ ওপেন জিতে সেরেনা উইলিয়ামস ও মনিকা সেলেসের পাশে বসলেন শিয়াতেক। তিনজনই জিতেছেন নারী এককে তিনটি করে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। র্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়াড় শিয়াতেক। সেখানে ৪৩ নম্বরে থাকা মুচোভা ছিলেন টুর্নামেন্টের অবাছাইকৃত খেলোয়াড়। ফাইনালে তাই ফেবারিট ছিলেন শিয়াতেক। প্রথম সেটে ৬-২ ব্যবধানে জিতে তার প্রমাণও দেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান মুচোভা। টাইব্রেকারে গড়ানো ম্যাচ তিনি জেতেন ৭-৫ সেটে। তবে শেষটা আর পারেননি তিনি শিয়াতেকের অভিজ্ঞতার কাছে। তৃতীয় ও শেষ সেটে ৬-৪ ব্যবধানে জিতে শিরোপা উল্লাসে মাতেন শিয়াতেক। শিরোপা জিতলেও প্রতিপক্ষকে ধন্যবাদ জানাতে ভোলেননি শিয়াতেক, ‘ধন্যবাদ জানাতে চাই ক্যারোলিনকে। যদিও এখানে আমরা দুজন আগেও খেলেছি। আমি জানতাম, এই ধরনের ফাইনাল খেলব আমরা দুজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X