স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রেঞ্চ ওপেন জিতে জোকোভিচের ইতিহাস

ট্রফিতে চুম্বনরত জোকোভিচ । ছবি : সংগৃহীত
ট্রফিতে চুম্বনরত জোকোভিচ । ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনকে একসময় পুরোপুরি নিজের করে ফেলেছিলেন রাফায়েল নাদাল। ১৪বার জয় করেছেন প্যারিসের রোঁলা গাঁরো। ভবিষ্যতেও এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আপাতত তার নিজের ঘরে একজন ভাগীদার এসে গেল। তিনি হলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। শুধু তাই নয় ক্যাসপার রুডকে হারিয়ে নতুন ইতিহাসই সৃষ্টি করেছেন সার্বিয়ান এই টেনিস তারকা।

ইনজুরির কারণে রাফায়েল নাদালের অনুপস্থিতিতে তিনি শুধু ফরাসি ওপেন জিতলেনই না, ভেঙে দিলেন স্প্যানিশ খেলোয়াড়ের নজিরও। ২২টি গ্র্যান্ড স্লাম নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন নাদাল ও জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে ছাপিয়ে নতুন উচ্চতায় জোকোভিচ। তার গ্র্যান্ড স্লাম সংখ্যা এখন ২৩। পুরুষ এককে এখন জোকোভিচই সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস খেলোয়াড়। রোববার ফাইনালে নরওয়েল ক্যাসপার রুডকে জোকোভিচ হারালেন সরাসরি সেটে, ৭-৬, ৬-৩, ৭-৫।

২০০৮ সালে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জোকোভিচ। তত দিনে ফেদেরার এবং নাদাল উভয়ের ঘরেই ছিল একাধিক গ্রান্ড স্ল্যাম। কিন্তু গত এক দশক টেনিস বিশ্ব দেখেছে নোভাক জোকোভিচের দাপট। নাদালের একচ্ছত্র আধিপত্য থাকায় ফ্রেঞ্চ ওপেনে সে ভাবে আধিপত্য গড়তে না পারলেও এখানে তার দুটি ট্রফি ছিল। তবে ফেদেরারের বয়স এবং খারাপ ছন্দ হার্ড কোর্টের নতুন রাজা বানায় জোকোভিচকে।

ফ্রেঞ্চ ওপেন জিতে অবশেষে টপকেই গেলেন দুই টেনিস কিংবদন্তীকে। ৩৫ বছর বয়সী এই সার্বিয়ান তারকা যদি আরো কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জয় করেন তাহলে কেউ অবাক হবেন না। ভবিষ্যতে জোকোভিচকে ট্রফির দিক থেকে কেউ স্পর্শ করতে পারে কি না এটি এখন টেনিস বিশারদদের কাছে তর্কের বিষয়।

তবে ফাইনালে কিন্তু তার শুরুটা ভালো ছিল না। তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলা নরওয়ের ক্যাসপার রুড ম্যাচের প্রথম ৩ গেম জিতে ৩-০ তে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রথম সেটটা হারেন টাইব্রেকারে। পরের সেটটা জোকোভিচ সহজেই জিতে নেন ৬-৩ গেমে। শেষ সেটটাকে রুড কোনভাবে ৫-৫ গেম পর্যন্ত নিলেও শেষ দুই গেমে রীতিমতো উড়িয়ে দিয়েই টেনিস ইতিহাসে নাম লেখান নোভাক জোকোভিচ।

জোকোভিচের সামনে এখন নতুন ইতিহাসের হাতছানি। পুরুষ এককে তিনি সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী। তবে মেয়েদের এককে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আছে মার্গারেট কোর্টের। তার মানে, আর মাত্র দুটি গ্র্যান্ড স্লাম জিততে পারলেই পুরুষ-নারী মিলিয়ে টেনিস ইতিহাসে সবার উপরে চলে যাবেন জোকোভিচ। সামনেই রয়েছে উইম্বলডন ওপেন, এরপর ইউএস ওপেন। বছরের বাকি দুই গ্র্যান্ড স্লামে জোকোভিচ কেমন করে তাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১০

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১১

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১২

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৪

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৫

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৬

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৭

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৯

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

২০
X