কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পার্টি করে বিয়ে বিচ্ছেদ উদযাপন করলেন তরুণী!

'ডিভোর্স মোবারক' লিখে পার্টি করলেন পাকিস্তানী তরুণী। ছবি : সংগৃহীত
'ডিভোর্স মোবারক' লিখে পার্টি করলেন পাকিস্তানী তরুণী। ছবি : সংগৃহীত

সম্পর্কের বিচ্ছেদ সবসময় বেদনার বলে আমরা ধারণা করি। তবে এই বিচ্ছেদে যে কেউ আনন্দ উদযাপন করতে পারে তেমনটাই দেখালেন পাকিস্তানী এক তরুণী! নিজের বিয়ে বিচ্ছেদের কথা জানাতে ঢাক-ঢোল পিটিয়ে পরিচিতদের নিয়ে পার্টির আয়োজন করলেন তিনি!

সেই পার্টিতে বেগুনি লেহেঙ্গা পরে বলিউডের গানের তালে নাচলেনও। স্টেজের ব্যাক স্ক্রিনে লেখা, ‘ডিভোর্স মুবারক’! এরই মধ্যে নেটদুনিয়ায় ঝড় তুলেছে তার কাণ্ড।

এই তরুণী অবশ্য পাকিস্তানে থাকেন না। তার পৈতৃক ঠিকানা ইসলামাবাদে হলেও তিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রে। তার কথায়, যে মানুষটার সঙ্গে একদণ্ড মনের মিল হয় না, লোকচক্ষুর ভয়ে কেন সারাজীবন তার সঙ্গে থাকতে হবে?

সমাজের প্রচলিত ধারণাকে আঘাত করতেই পার্টির মাধ্যমে তালাক মুবারকের আয়োজন। তবে কী কারণে তিনি বিয়ে বিচ্ছেদের মতো এমন চরম পদক্ষেপ নিলেন, তা স্পষ্ট করেননি।

পাকিস্তানের শরিয়া আইন অনুযায়ী, একজন নারী ডিভোর্স বা বিয়েবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন না। তবে স্বামীর অনুমতি ছাড়া দুই পরিবারের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে বিয়ে ভেঙে দিতে পারেন। ‘খুলা’ নামে পরিচিত এই রীতির ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীকে অবশ্য সুনির্দিষ্ট কারণ দেখাতে হয়।

সদ্য বিচ্ছেদ হওয়া ওই তরুণীর পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, বিয়ে বিচ্ছেদ একেবারেই উদযাপন করা উচিত নয়। হ্যাঁ, এটি আপনাকে একটি বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি দেবে ঠিকই, সে অর্থে এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্তু তাই বলে এভাবে বিচ্ছেদের উদযাপন শুরু হলে মানুষ বিয়ে করতে ভয় পাবে।

আরেক নেটিজেনের মন্তব্য, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এই নারী নেচে-গেয়ে ও পার্টি করে বিচ্ছেদ উদযাপন করছেন! আমি ঠিক দেখছি তো!

অনেকের আবার প্রশংসাও কুড়িয়েছেন ওই তরুণী। এক নেটিজেন লিখেছেন, একদম সঠিক সিদ্ধান্ত! প্রাণ খুলে বাঁচাটাই জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১১

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১২

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৩

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৬

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৭

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৮

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৯

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

২০
X