কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

৩৪ বছর পর ২০ টাকা ঘুষের জন্য সাজা পেলেন কনস্টেবল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশের চাকরিতে ঘুষ যেন নিত্যদিনের কর্ম। পরিস্থিতি এমন হয়েছে যে পুলিশে ঘুষ যেন অন্যায়ই মনের করা হয় না। পরিস্থিতি যখন এমন তখনই সামনে এসেছে বিচিত্র খবর। ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাজা পেয়েছেন পুলিশের এক কনস্টেবল।

শনিবার (০৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবজি বিক্রেতার কাছ থেকে ১৯৯০ সালে ২০ টাকা ঘুষ নিয়েছিলেন এক কনস্টেবল। ঘটনার দীর্ঘ ৩৪ বছর পর আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আর অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শাস্তির মুখোমুখি হওয়া ওই কনস্টেবলের নাম সুরেশ প্রসাদ সিংহ। তিনি বারাহিয়ার বাসিন্দা। ১৯৯০ সালে তিনি বিহারের সহরসা রেলস্টেশনে কর্তব্যরত ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের ৬ মে সহরসা স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে সবজি বিক্রেতা সীতা দেবী ঝুড়িভর্তি সবজি নিয়ে হেঁটে যাচ্ছিলেন।সুরেশ তাকে দেখে থামতে বলেন। এর পর তিনি তার কানে কানে কিছু বলেন। সঙ্গে সঙ্গে শাড়ির খুঁট থেকে ২০ টাকা বের করে সুরেশের হাতে তুলে দেন সীতা।

জানা গেছে, বিষয়টি সহরসার স্টেশন মাস্টারের নজরে আসে। তিনি হাতেনাতে সুরেশকে ধরে ফেলেন। তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। তবে মামলায় অগ্রিম জামিন পান সুরেশ।

এরপর সুরেশ ১৯৯৯ সাল থেকে পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তার কোনো খোঁজ মেলেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে দেখা যায়, সরকারি অফিসে সুরেশ নিজের যে ঠিকানা দিয়েজেন তা ভুয়া। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিশেষ ভিজিল্যান্স বিচারক সুদেশ শ্রীবাস্তব। ডিজিপিকে তার গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X