কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যস্ত সড়কে যুবককাণ্ডে অবাক সবাই

ভারতের উত্তরপ্রদেশে ব্যস্ত সড়কের মাঝখানে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় এক যুবককে। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে ব্যস্ত সড়কের মাঝখানে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় এক যুবককে। ছবি : সংগৃহীত

ব্যস্ত সড়কের মাঝে ছুটে চলেছে একের পর এক গাড়ি। তার মাঝখানে প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায় এক যুবককে। এ যেন তার নিজের রাস্তা! চেয়ারের ওপর পা তুলে আরাম করছেন আর গাড়ি চলাচলের দৃশ্য উপভোগ করছেন তিনি।

আর এসময় হঠাৎ পেছন থেকে ছুটে আসে একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়লেন যুবক। ছিটকে পড়ার পরও হুঁশ ফিরতে দেখা গেল না তার।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায়। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায় অযোধ্যা থেকে প্রয়াগরাজের দিকে যাওয়ার জাতীয় সড়কে এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।

রাস্তার মাঝে চেয়ার নিয়ে বসে থাকা ওই যুবকের নাম অজয় সোনি। সে উত্তরপ্রদেশের চিলবিলা এলাকার বাসিন্দা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, কোতোয়ালি নগর থানা পুলিশ তাৎক্ষণিক তদন্তের পর যুবকের পরিবারকে জানানো হয়। সে মানসিকভাবে অসুস্থ এবং তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X