কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রান্নাঘরে ২ ঘণ্টা নারীকে জড়িয়ে রাখল অজগর

নারীকে জড়িয়ে ধরা সাপ। ছবি : সংগৃহীত
নারীকে জড়িয়ে ধরা সাপ। ছবি : সংগৃহীত

সাপ নিয়ে ভয় ভীতি নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। বাড়ির আশেপাশে তাই অতিরিক্ত সতর্কতা পালন করে থাকে অনেকেই। সম্প্রতি সাপ নিয়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।

জানা যায়, সন্ধ্যায় রান্নাঘরে খাবার তৈরি করছিলেন এক নারী। হঠাৎই ঊরুতে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। দেখতে পান একটি বিশাল অজগর তাকে পেঁচাচ্ছে। ধীরে ধীরে তার বুক বরাবর পেঁচিয়ে ধরে এবং মেঝেতে ফেলে দেয় চার থেকে পাঁচ মিটার লম্বা ওই সাপটি। এভাবে তাকে প্রায় দুই ঘণ্টা জড়িয়ে রাখে সাপটি।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ভুক্তভুগী সেই নারীর নাম অরম অরুণরোজ। তিনি দেশটির অন্যতম সংবাদ মাধ্যম থাইরাত পত্রিকাকে জানান, মেঝেতে পড়ে যাওয়ার পর তিনি সাপটির মাথা ধরে ফেলেন। তবে পাইথন সাপটি তাকে ছাড়েনি। সেটি কেবল শক্তভাবে পেঁচিয়ে ধরতে থাকে। একপর্যায়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন অরম। পরে সেখান দিয়ে যাওয়ার সময় তার এক প্রতিবেশী অরমের চিৎকার শুনে কর্তৃপক্ষকে খবর দেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ও প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা অরমের বাড়িতে যান। এরপর কাঠ দিয়ে সাপটির মাথায় আঘাত করেন তারা। এরপর অরমকে ছেড়ে দেয় ওই অজগর। খবরে বলা হয়েছে, ওই নারীকে প্রায় দুই ঘণ্টা পেঁচিয়ে ধরে ছিল সাপটি। শেষমেশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X