কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর

৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর

অ্যাডভেঞ্চারের কোনো বয়স নেই—এমনকি তা ৮১ বছর বয়স হলেও। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৮১ বছর বয়সী দুই বান্ধবী ৮০ দিনে বিশ্বভ্রমণ করে যেন এ কথাটাই প্রমাণ করে দেখালেন! দুই বান্ধবী হচ্ছেন এলি হাম্বি ও স্যান্ডি হ্যাজেলিপ। প্রথমজন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও দ্বিতীয়জন চিকিৎসক এবং লেকচারার। তারা দুজনে ঘুরে বেড়িয়েছেন ইন্দোনেশিয়ার বালি সমুদ্রসৈকত থেকে মিশরের মরুভূমি। ভ্রমণের বিষয় নথিভুক্ত করার জন্য দুই বান্ধবী ব্লগ লিখতেন।

এ ব্লগের তথ্যানুযায়ী, তাদের দুঃসাহসিক যাত্রা শুরু হয়েছিল এ বছরের ১১ জানুয়ারি। তারা প্রথম যে জায়গায় গিয়েছেন, সে জায়গা স্বাভাবিকভাবে ভ্রমণ পোকারাও এড়িয়ে যান। জায়গাটি হলো অ্যান্টার্কটিকা। এরপর তারা ঘুরে বেড়িয়েছেন সাত মহাদেশের ১৮ দেশ।

এর আগে ৮০ বছর বয়সে ২০২২ সালে তারা এ অ্যাডভেঞ্চারে বের হওয়ার পরিকল্পনা করেন; কিন্তু সে সময় করোনা মহামারির কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। সূত্র : সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১০

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১২

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৩

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৪

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৫

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৬

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৭

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৮

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

২০
X