কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে পাইলটের মৃত্যু, বিমানের জরুরি অবতরণ

বিমানের পাইলট ইভান আন্দুর। ছবি : সংগৃহীত
বিমানের পাইলট ইভান আন্দুর। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে চিলি যাওয়ার পথে বিমানের শৌচাগারে এক পাইলটের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই জরুরি অবতরণ করেছে বিমানটি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার নির্ধারিত সময়ে মিয়ামি থেকে চিলির উদ্দেশে যাত্রা করে লাটাম এয়ারলাইন্সের একটি বিমান। এ সময় বিমানে ২৭১ জন যাত্রী ছিলেন। যাত্রাকালে হঠাৎ বিমানের পাইলট ক্যাপ্টেন ইভান আন্দুর অসুস্থ হয়ে পড়েন এবং শৌচাগারে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় বিমানটি পানামার টকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানের মেডিকেল টিম জানিয়েছে, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে লাটাম এয়ারলাইন্স। সেখানে জানানো হয়েছে, মায়ামি থেকে চিলির উদ্দেশে যাত্রাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্যাপ্টেন ইভান। তবে যাবতীয় চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এ ঘটনার পর বিমানটি পানামায় জরুরি অবতরণ করে। বিমানে তিনি ছাড়াও আরও তিনজন কো-পাইলট ছিলেন।

বিমানবাহিনীর সূত্র জানিয়েছে, ইভান আন্দুর ২৫ বছর ধরে বিমান পরিচালনা করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, জরুরি অবতরণের পর মঙ্গলবার বিমানটি পুনরায় চিলির উদ্দেশে যাত্রা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১০

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১১

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১২

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৩

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

১৬

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

১৭

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

১৮

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

১৯

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

২০
X