কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৯:২২ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভুল বিয়ের অনুষ্ঠানে, অতঃপর ...

শেষ পর্যন্ত বন্ধুর বিয়েতে পৌঁছান মালা। ছবি : সংগৃহীত
শেষ পর্যন্ত বন্ধুর বিয়েতে পৌঁছান মালা। ছবি : সংগৃহীত

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিলেন আরতি মালা। তবে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে হতবাক হন তিনি। কারণ, সেই বিয়ে আদৌ তার বন্ধুর ছিল না। আসলে ঠিকানার গরমিলের কারণে ভুলটা তারই হয়েছিল। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, মালার ওই বন্ধুর নাম গৌরব। তিনি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে থাকেন। আর মালার ঠিকানা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। গত সপ্তাহে ৪ হাজার ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে গ্লাসগো শহরে পৌঁছান তিনি। এরপর হাজির হন বিয়ের অনুষ্ঠানস্থল পোলকশস বার্গ হলে। সেখানে গিয়ে জানতে পারেন বর তার বন্ধু গৌরব নন, স্টিফেন নামের আরেকজন। আর কনে কাইটলিন নামের এক তরুণী।

এরপর বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান মালা। তখন এ নিয়ে একটু মজা করার বুদ্ধি আসে তার মাথায়। তখন ওই বিয়ের অনুষ্ঠানের ভিডিও করা শুরু করেন তিনি। ভিডিওতে কনের ভাইকে ঠাট্টা করে বলতে শোনা যায়, ‘আপনি যুক্তরাষ্ট্র থেকে স্কটল্যান্ডে এসেছেন ভুল বিয়েতে যোগ দেওয়ার জন্য?’ জবাবে হাসতে হাসতে মালা বলেন, ‘হ্যাঁ, কথা সত্য।’ এ সময় বর ও কনের সঙ্গেও দেখা করেন তিনি। এরপর গৌরবের বিয়ের উদ্দেশে ছোটেন মালা। এসব চিত্রও উঠে এসেছে তার করা ভিডিওতে। সেখানে মালাকে বলতে শোনা যায়, ‘শেষ পর্যন্ত উবারে করে ঠিক বিয়েতে যাচ্ছি।’

মালা জানিয়েছেন, প্রথমে তিনি যে বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন, সেখান থেকে কিছুটা দূরে পোলকশিল্ডস বার্গ হলে গাঁটছড়া বাঁধছিলেন গৌরব। দুই অনুষ্ঠানস্থলের নাম অনেকটা এক হওয়ায় ভুল করেছিলেন তিনি। শেষ পর্যন্ত গৌরবের বিয়েতে পৌঁছান মালা। তার ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরে পাঞ্জাবি ও স্কটিশ গানে নাচছেন অতিথিরা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে স্টিফেন ও কাইটলিনকে শুভেচ্ছা জানিয়েছেন মালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X