কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গলে আফিম খুঁজছে হাতি!

আফিম উদ্ধার করছে হাতি। ছবি : জিও নিউজ
আফিম উদ্ধার করছে হাতি। ছবি : জিও নিউজ

শিকারি বা পোষমানা প্রাণী হিসেবে কুকুরের সুনাম রয়েছে। পুলিশের সঙ্গে অভিযানে অংশ নিয়ে শিকারিকে খুঁজেও দিতে পারে প্রাণীটি। তবে এবার নতুন করে হাতিকে আফিম উদ্ধার করতে দেখা গেছে। এ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনাও চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চারটি হাতি দলবদ্ধভাবে একটি জঙ্গলে প্রবেশ করছে। এর মধ্যে হঠাৎ একটি হাতি থমকে দাঁড়ায়। এ সময় সেটি একটি কালো ব্যাগ শুড়ের সাহায্যে তুলে পেছনে ছুড়ে দেয়। পরে দুই পুলিশ সদস্য ব্যাগটি খুলে আফিম খুঁজে পান। অবাক এ ঘটনাটি চীনের ইউনান প্রদেশের বলে জানা গেছে।

চীনের সংবাদপত্র পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, ইউনানের মেংম্যান শহরের নিকটবর্তী জিশুয়াংবানা দাই সীমান্ত এলাকার ঘটনা এটি। সম্প্রতি বন্যহাতির এলাকা চষে বেড়ানোর অভিযোগে পেয়ে পুলিশ সেখানে যায়। জীবন ও সম্পদের ক্ষতির আশঙ্কায় পুলিশ হাতি চারটিকে জঙ্গলের মধ্যে ফেরত পাঠাতে সচেষ্ট হয়। এ জন্য হাতিগুলোর পেছনে পুলিশ ছিল। তাদের একজন হাতি চলে যাওয়ার দৃশ্য ভিডিও করছিলেন। ওই ভিডিওর সময় হাতির ব্যাগ ছোড়ার দৃশ্যটি ধরা পড়ে।

পুলিশ জানিয়েছে, ইটের মতো করে বেঁধে রাখা ওই ব্যাগে ২ কেজি ৮০০ গ্রাম আফিম ছিল। আফিম ছাড়াও ব্যাগে কয়েকটি জামাকাপড়, পানির বোতল ও কিছু খাবারও পাওয়া গেছে।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। নেটিজেনদের অনেকে এটিকে পুলিশের এজেন্ট হিসেবে মন্তব্য করেছেন।

মাদকের জন্য এমনিতেই আলোচিত চীন। এ অঞ্চলের সঙ্গে ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারের সীমান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X