কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:২২ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়াতে হয় যে প্রতিযোগিতায়

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী লিথুয়ানিয়ান দম্পতি। ছবি : সংগৃহীত
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী লিথুয়ানিয়ান দম্পতি। ছবি : সংগৃহীত

একঘেয়ে জীবনে বৈচিত্র্য খুঁজে পেতে মানুষ কত কিছুই না করে। তাই এবার দম্পতিদের নিয়ে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করল হাঙ্গেরি। স্ত্রীদের কাঁধে নিয়ে দৌড়েছেন ১৫ জন স্বামী। পাড়ি দিয়েছেন ২৬০ মিটার বন্ধুর পথ। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন লিথুয়ানিয়ার এক দম্পতি। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ব্যতিক্রমী ও উদ্ভট এই দৌড় প্রতিযোগিতার নাম ওয়াইফ ক্যারিং রেস। যেখানে নিয়ম হচ্ছে, বউকে কাঁধে নিয়ে দৌড়াতে হবে নির্দিষ্ট পথ।

চতুর্থবারের মতো হাঙ্গেরিতে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। ১৫ দম্পতিকে ২৬০ মিটার পথ অতিক্রম করতে হয়েছে। তীব্র গরমে যেখানে ছিল কর্দমাক্ত পথসহ নানা বাধা-বিপত্তিও। একের পর এক প্রতিবন্ধকতা পাড়ি দেওয়ার এই প্রতিযোগিতা যেন দুজনের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করেছে! বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও মেডেল।

অনুভূতি জানতে চাইলে খেলার বিজয়ী ভিতাউরাস কিরক্লয়াউস্কাস বলেন, অসাধারণ অনুভূতি। আশা করিনি জিতব। এখানে অনেক প্রতিযোগী ছিল, তারা বেশ শক্তিশালীও। আমার স্ত্রীর জন্যই পেরেছি। সে পারফেক্ট। তাকে ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এখানে স্ত্রীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীর পিঠকে খুব শক্ত করে ধরে রাখা। কারণ তিনি বাধার মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি লাফাচ্ছেন, তাকে শক্ত করে ধরে রাখতে হবে।

অবশ্য বিশ্বজুড়ে আরও বেশ কয়েকটি দেশেই দেখা যায় অভিনব এই আয়োজন। আয়োজকদের দাবি, বাকিদের চেয়ে হাঙ্গেরির এই প্রতিযোগিতা বেশ চ্যালেঞ্জিং।

প্রসঙ্গত, স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর এমন দৌড় প্রতিযোগিতার গোড়াপত্তন হয়েছিল ভাইকিংদের (নবম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত) সময়ে। আধুনিক যুগে এসে গত শতাব্দীর নব্বইয়ের দশকে ফিনল্যান্ডে নতুন করে এই প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। ইউরোপের আরেক দেশ এস্তোনিয়াতেও এই প্রতিযোগিতার আয়োজন হয়। তবে সেখানকার প্রতিযোগীদের জন্য নিয়মটা একটু ভিন্ন। এস্তোনিয়ায় প্রতিযোগিতার নিয়ম হলো স্ত্রী স্বামীর পিঠে ঝুললেও মাথা থাকে মাটির দিকে আর পা থাকে ওপরের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X