কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালের সড়কে রেড ওয়াইনের বন্যা

সড়কে ছড়িয়ে পড়া ওয়াইনের বন্যা। ছবি : সংগৃহীত
সড়কে ছড়িয়ে পড়া ওয়াইনের বন্যা। ছবি : সংগৃহীত

পর্তুগালের একটি সড়কে এবার রেড ওয়াইনের বন্যা বয়ে গেছে। শুনতে অবাক লাগলেও দেশটির ছোট্ট শহর সাও লরেঙ্কো দে বাইরো এলাকায় এমন দৃশ্যের দেখা মিলেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, সড়কে বয়ে যাওয়া লাল পানির এ বন্যা আসলেই ওয়াইন ছিল। স্থানীয় একটি কারখানার দুটি ট্যাংক বিস্ফোরণে রাস্তায় এটি ছড়িয়ে পড়ে। এ দুটি ট্যাঙ্কে ২ দশমিক ২ মিলিয়ন লিটার রেড ওয়াইন মজুদ ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লেভিরা ডিস্টিলারি নামের একটি কোম্পানিতে এ ট্যাঙ্ক বিস্ফোরণ হয়। এতে কোম্পানির ট্যাঙ্কে যে পরিমাণ ওয়াইন ছিল তা অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমান পরিমাণ। এ ঘটনায় শহর কর্তৃপক্ষ এলাকায় পরিবেশগত সতর্কতা জারি করা হয়েছে।

অনলাইনে প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, লাল রঙের পানির প্রবাহ শহরের একটি ঢালু সড়ক বেয়ে নেমে আসছে। শহরটিতে ২ হাজারের বেশি মানুষের বাস।

সংবাদমাধ্যম ইউএসএ টুডে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, 'কাছাকাছি সার্টিমা নদী যাতে দূষিত না হয়, সে কারণে স্থানীয় ফায়ার সার্ভিস ওয়াইনের স্রোতটিকে সরিয়ে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ছড়ানো ভিডিওতে দেখা যায়, শহরের একটি সড়কে ঢালু অঞ্চলের দিকে গড়িয়ে যাচ্ছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্ক বিস্ফোরণের কারণে ওয়াইনের স্রোতটি তখন কাছাকাছি একটি মাঠের দিকে প্রবাহিত করা হয়। ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটির পাশের একটি বাড়ির বেজমেন্টও ওয়াইনে ভরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X