ইসলাম ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এই ৪ কাজ করছেন? দ্রুত কমে যাবে আপনার রিজিক

এই ৪ কাজ করছেন? দ্রুত কমে যাবে আপনার রিজিক

রিজিক বা জীবিকার সংস্থান আল্লাহতায়ালার এক বিশেষ নেয়ামত। হালাল রিজিক শুধু জীবনের প্রয়োজন মেটায় না, বরং ইবাদত কবুলেরও গুরুত্বপূর্ণ শর্ত। আমাদের দেশের সাধারণ মানুষ হালাল রিজিকের জন্যই পরিশ্রম করে দিনরাত। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো এক অজানা কারণে আয়-রোজগারে আগের মতো আর বরকত থাকে না— খুব কম সময়ে রিজিক যেন কমে যেতে শুরু করে।

আসলে রিজিক কমে যাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, যেগুলোর ব্যাপারে কোরআন-হাদিসে সতর্ক করা হয়েছে। কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমার রব যাকে ইচ্ছা রিজিক দেন প্রশস্তভাবে, আবার যাকে ইচ্ছা দেন সীমিত করে। কিন্তু অনেক মানুষই এটা বুঝে না।’ (সুরা সাবা : ৩৬)

চলুন জেনে নিই, কোন কোন কাজ আমাদের রিজিকে প্রভাব ফেলে—

হারাম উপার্জন

মানুষের রিজিক কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হারাম উপার্জন। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো।’ (সুরা বাকারা : ১৬৮)

রাব্বুল আল আমিনের এই নির্দেশ অমান্য করে হারাম উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে, তাকে বরকত দান করা হয়।’ (মুসলিম : ১০৫২)

সুদের কারবার করা

সুদের কারবারের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবেও জড়িত থাকা উচিত নয়। সুদের কারবারে ব্যবসার বরকতও নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন।’ (সুরা বাকারা : ২৭৬)

প্রতারণা করা

মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং মিথ্যা কসম খেলে আয়-উপার্জনের বরকত চলে যায়। আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসুল (সা.) বলেছেন, ‘বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো। কারণ, মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয়, কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়।’ (মুসলিম : ১৬০৭)

অকৃতজ্ঞ থাকা

মানুষ যখন তার প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানবজীবন। কমে যায় রিজিক। আল্লাহ বলেন, ‘আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো, আমার শাস্তি বড়ই কঠোর।’ (সুরা ইবরাহিম : ৭)

ফুক্বাহায়ে কেরামের দাবি, উল্লিখিত কারণ ছাড়া আরও অসংখ্য কারণ রয়েছে, যেগুলোর মাধ্যমে রিজিক কমে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X