কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

ভূমিকম্পের ‍উৎপত্তিস্থলের নিকটতম একটি এলাকা। ছবি : এএফপি
ভূমিকম্পের ‍উৎপত্তিস্থলের নিকটতম একটি এলাকা। ছবি : এএফপি

ইউরোপের দেশ আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেইকানেস উপদ্বীপে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এ ঘটনার পর বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাত ও আরও বড় মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন। এ জন্য নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ উপদ্বীপের কাছেই একটি আগ্নেয়গিরি রয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ ঘটনার পর কয়েকদিনের মধ্যে দেশটিতে অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইসল্যান্ডের গ্রিন্দাভিক গ্রামে প্রায় ৪ হাজার লোক বসবাস করেন। এটি ভূমিকম্পগুলোর উপকেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। অগ্ন্যুৎপাত শুরু হলে গ্রামটির লোকজনকে সরিয়ে নেওয়া হবে।

সংস্থাটির তথ্যনুসারে এ সিরিজ ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

আইওএম জানিয়েছে, অক্টোবরের শেষ থেকে শুক্রবার পর্যন্ত দেশটির ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের বেশির ভাগের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল বলেও জানায় সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X