কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

গায়ক পেড্রো হেনরিক। ছবি : সংগৃহীত
গায়ক পেড্রো হেনরিক। ছবি : সংগৃহীত

গায়ক পেড্রো হেনরিক। সামনে বসা হাজারো দর্শক যার সঙ্গে গলা মিলিয়ে গাইতেন। তার কণ্ঠে গাওয়া বহু গান তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সীদের মুখে মুখে। অল্প বয়সেই কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। যদিও আর কখনোই মঞ্চে গান গাইবেন না জনপ্রিয় এ গায়ক। চলে গেলেন না ফেরার দেশে।

৩০ বছর বয়সী গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফরম করছিলেন। গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এর আগে কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। যেন তারই দৃশ্যপটে আবারও মুখোমুখী হতে হয়েছে অনুরাগীদের।

আমেরিকার ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সি এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি আবেগের সঙ্গে ভিড় করা দর্শকদের সামনে গাইতে দেখা যায়।

একপর্যায়ে পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি পেছনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

প্রয়াত হেনরিক তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সি কন্যা জোকে রেখে গেছেন। তার শেষকৃত্য হবে গায়কের জন্মস্থান পোর্তো সেগুরো শহরে। তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X