কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ডাইনোসরের ডিমকে দেবতা ভেবে গ্রামবাসীর পূজা

পাড়ল্যার বাসিন্দা ভেস্তা মান্দোলাই এর সঙ্গে বিএসাইপি-এর ডিরেক্টর ড. মহেশ জি ঠক্কর। ছবি: বিবিসি বাংলা
পাড়ল্যার বাসিন্দা ভেস্তা মান্দোলাই এর সঙ্গে বিএসাইপি-এর ডিরেক্টর ড. মহেশ জি ঠক্কর। ছবি: বিবিসি বাংলা

বংশপরম্পরায় কাকর ভৈরবের পুজো করে আসছিলেন গ্রামবাসী। এ গ্রামের বাসিন্দাদের কুলদেবতা এ কাকর ভৈরব। তাদের বিশ্বাস শিলাকৃতির কাকর (যার অর্থ জমির সীমানা) ভৈরব (ঈশ্বর) জমি ও গবাদি পশুর রক্ষা করেন এবং দুর্দশা নির্মূল করেন। আদতে যা দেবতা নয়, ছিল ডাইনোসরের ডিম। ঘটনা ভারতের মধ্য প্রদেশের ধার জেলায়। এ জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি রয়েছে।

ডিম সদৃশ গোলাকৃতি শিলাটি গ্রামবাসী নিজেদের চাষাবাদের জমির সীমানায় রেখে পুজো করতেন। গ্রামবাসী বলছেন, নিয়মিত তারা পুজো দিয়ে আসছিলেন। কোথাও কোথাও কাকর ভৈরবকে ভিলেট বাবা বলেও পুজো করা হতো। কিছুদিন আগেও তারা জনতেন না, এ শিলা আসলে ডাইনোসরের ডিমের জীবাশ্ম।

নর্মদা ভ্যালি অঞ্চলে (ধার জেলা) জীবাশ্ম বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে খননকাজ করছেন। যেখানে মাঝেমধ্যে ডাইনোসরের ‘নেস্টিং সাইট’, ‘নেস্ট’, তাদের ডিমের জীবাশ্ম, হাঙরের দাঁতের জীবাশ্ম আরও অনেক কিছু পাওয়া যায়। যেখানে এখন পযর্ন্ত ২৫৬টি ডাইনোসরের ডিম উদ্ধার হয়েছে।

এ উদ্ধার কাজের সাথে যুক্ত পদার্থবিদ্যার শিক্ষক বিশাল ভার্মা জানিয়েছেন, গোলাকার শিলা যাকে বংশপরম্পরায় পুজো করা হয়, যা আসলে টাইট্যানো-স্টর্ক প্রজাতির ডাইনোসরের ডিম। দিন কয়েক আগে বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সস-এর (বি‌এসআইপি) বিশেষজ্ঞদের একটি দল ধার জেলা পরিদর্শনে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ইউনেস্কো-র কাছে ধার জেলাকে ‘গ্লোবাল জিও পার্ক’ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব পেশ করা।

বি‌এসআইপি-র প্রতিষ্ঠানের ডিরেক্টর ড. শিল্পা পাণ্ডে জানিয়েছেন, উদ্ধার করা ডাইনোসরের ডিমের জীবাশ্মগুলোকে সেখানকার মানুষ দেবতা 'কাকর ভৈরব' হিসেবে পুজো করেন। দীপাবলির সময় এখানকার মানুষেরা তাদের জমির একটা অংশে কাকর ভৈরব প্রতিষ্ঠা করে সন্তানসম্ভবা গবাদি পশুদের ওই শিলার উপর দিয়ে লাফ দিয়ে পার হতে বলেন। তাদের বিশ্বাস এতে সন্তানসম্ভবা পশুটার আগত শিশুরা সুস্থ হবে, ফলে মালিকের ভবিষ্যতও সুরক্ষিত থাকবে।

বি‌এসআইপির ডিরেক্টর ড. ঠক্কর জানিয়েছেন, কয়েক কোটি বছর আগে নর্মদা ভ্যালিতে কিন্তু মাংসাশী ডাইনোসর ছিল, যাকে রাজাসোরাস নরমাডেন্সিস বলা হয়। ইউনেস্কো যদি ধার জেলাকে ‘গ্লোবাল জিও পার্ক’ হিসেবে চিহ্নিত করার প্রস্তাবে সম্মতি জানায় তাহলে আমাদের স্বপ্ন পূর্ণ হবে।

২০০৭ সাল থেকে এ এলাকায় প্রত্নতাত্ত্বিক কাজ করা বিশাল ভার্মা জানিয়েছেন, স্থানীয় মানুষ আগ্রহী ছিলেন কাকর ভৈরব সম্পর্ জানতে। তার ভাষাগত মিল থাকায় মানুষকে বুঝানো আরও সহজ হয়েছে। এছাড়াও স্থানীয়দের অনেকেই তাদের সাথে কাজ করেছেন। ধীরে ধীরে স্থানীয়দের ধারণা বদলেছে। বিশাল ভার্মা-র কাজ প্রকাশিত হয়েছে বিভিন্ন গবেষণাপত্রে। অনেকেই তাকে ‘ফসিল ম্যান’ বা ‘ডায়ানোসর ম্যান’ বলে সম্বোধন করে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X