কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কিসের বিনিময়ে আইফোন ফেরত দিলো বানর

আইফোন হাতে মন্দিরের চূড়ায় বসে আছে দুটি বানর। ছবি : সংগৃহীত
আইফোন হাতে মন্দিরের চূড়ায় বসে আছে দুটি বানর। ছবি : সংগৃহীত

ছোটবেলায় বানরের টুপি চুরি করার গল্প তো সবাই পড়েছেন। এক টুপি বিক্রেতা ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। একটি টুপি মাথায় আর বাকি টুপি পাশে রেখে। ঘুম থেকে জেগে দেখেন মাথার একটি টুপি ছাড়া বাকি টুপি উধাও। মাথার উপরে তাকিয়ে দেখেন বানরেরা টুপি পরে বসে আছে। অনেক কাকুতি, মিনতী করেও টুপি ফেরত পেতে ব্যর্থ হয়ে মাথার টুপি ছুড়ে ফেলে দিলেন। এটা দেখে বানরগুলো তাদের মাথার টুপি ছুড়ে ফেলে দিল। তখন টুপিওয়ালা টুপিগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেলেন। তবে আধুনিক যুগের বানর বেশ ধুরন্ধর ও চালাক। ঘুষ ছাড়া জিনিস হাতছাড়া করার মতো বোকামি তারা করে না!

৬ জানুয়ারি ভারতের বৃন্দাবনের শ্রী রঘুনাথজি মন্দিরে দুই চঞ্চল বানরের কীর্তি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। মন্দিরে আসা এক লোকের আইফোন চুরি করে নেয় তারা। আর আইফোন ফিরে পেতে যা করা হয়েছে, সেটি ছিল বেশ মজার। - খবর এনডিটিভি

ভিডিওতে দেখা যায়, একটি স্থাপনার দেয়ালের ওপর দুটি বানর বসে আছে। একটি বানরের হাতে আইফোন। এরই মধ্যে যে ব্যক্তির আইফোন, তাকে তা ফেরত পাইয়ে দিতে দেয়ালের নিচে জড়ো হয়েছেন অনেকেই। এরপর তারা বানরের দিকে ফলের রসের একটি বোতল ছুড়ে দেন। আর বানরটি এই বোতল ধরতে গিয়ে ছেড়ে দেয় আইফোনটি। ব্যস, কেল্লাফতে! কাজ হাসিল! নিচে পড়তে পড়তে একজন ধরে ফেলেন আইফোনটি।

ইনস্টাগ্রামে বিকাশ নামের এক ব্যক্তি সেই ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা। একটি ফ্রুটির বদলে আইফোন বিক্রি করে দিল।’

ভিডিওটি নিয়ে অনলাইনে বেশ মজা হচ্ছে। অনেকে বলছেন, বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে বানরেরা। কারণ, তারা খাবারের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসাতে ফোন ও চশমা চুরি করতে শিখেছে।

এক ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘একে বলে বিনিময়পদ্ধতি।’ আরেকজন লিখেছেন, ‘কীভাবে খাবার পাওয়া যাবে, সেই নতুন বুদ্ধি এঁটেছে বানরের দল।’

অন্য একজন লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা সেরা ব্যবসায়ী।’ কেউ কেউ বানরদের ‘চক্রান্তকারী’ ও ‘পেশাদার’ বলে মন্তব্য করেছেন।

কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন এক নারীর ফোন ছিনিয়ে নিয়েছিল একটি বানর। দুটি ফলের বিনিময়ে ওই নারী অবশ্য তা ফেরত পেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X