কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে সুন্দর শিশুর আয় জানলে চমকে যাবেন

ভাইরাল শিশু অনাহিতা। ছবি : সংগৃহীত
ভাইরাল শিশু অনাহিতা। ছবি : সংগৃহীত

নেট দুনিয়ায় অত্যন্ত পরিচিত একটি মুখ অনাহিতা হাশেমজাদেহ। নীল চোখ আর টোল পড়া গালের মিষ্টি হাসির এই মেয়েকে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু বলা হয়ে থাকে। তার ছবি কিংবা ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা মাত্রই যেন তা ভাইরাল হয়ে যায়।

ইসলাম ধর্মাবলম্বী অনাহিতার জন্ম ২০১৫ সালের ১০ জানুয়ারি ইরানের ইস্পাহান শহরে। তার বাবা আলি হাশেমজাদেহ এবং মা মরিয়ম হাশেমজাদেহ। তার বর্তমান বয়স আট বছর হলেও তিন বছর বয়স থেকেই সে নেট দুনিয়ায় ভাইরাল।

ওই সময় অনাহিতার মা মরিয়ম হাশেমজাদেহ অন্য দশজন মায়ের মতো তার মেয়ের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন। কিন্তু তিনি ভাবেননি তার মেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তিনি মাত্র কয়েকটি ছবি এবং ভিডিও আপলোড করার পর পরই তা নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিকমাধ্যম অনাহিতার ফ্যান ফলোয়ার দ্রুত বাড়তে থাকে।

বর্তমানে অনাহিতার পরিচয় ইরানিয়ান শিশু শিল্পী, মডেল এবং সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। ইনস্টাগ্রামে এই মিষ্টি মেয়ের অনুগামীর সংখ্যা যখন ৭০ হাজার, তখন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর সেই অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে ফেলে ২০১৮ সালে পুনরায় নতুন একটি একাউন্ট তৈরি করা হয়। বর্তমানে তার অনুগামীর সংখ্যা এক মিলিয়নের বেশি। অনাহিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোটাই দেখভাল করেন তার মা।

ইরানি এই শিশু ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে বিজ্ঞাপনের প্রচার, পেইড কন্টেন্ট, স্পনসরশিপ, মডেলিংয় এবং গুগল এডসেন্সের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা উপার্জন করে।

মিষ্টি হাসির এই মডেলের আকর্ষণীয় ৩টি দিক হলো। তার নীল চোখ, বাদামি চুল আর গালের টোল। এজন্য অনাহিতাকে অনেকেই বলিউডের প্রীতি জিনতার সঙ্গে তুলনা করে থাকেন। ২০২০ সালের এক হিসেবে দেখা গেছে ইরানি এই স্কুলছাত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ লাখ মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X