কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বরের দেখা নেই, নিজেদের গলায় মালা পরাচ্ছেন কনেরা!

গণআয়োজনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন কনেরা। ছবি : সংগৃহীত
গণআয়োজনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন কনেরা। ছবি : সংগৃহীত

বিয়ে নিয়ে শখ বা সামাজিক বিভিন্ন রীতি রয়েছে। সমাজে যৌতুকবিরোধী বিয়ের জন্য নানা আয়োজনের গল্পও শোনা যায়। তবে এবার সামনে এসেছে নতুন গল্প। বিয়েতে বর নেই, তাই এই গণআয়োজনে নিজেদের গলায় মালা পরাচ্ছেন কনেরা। রোববার (০৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ভাইরাল হওয়া একটি ভিডিওর বরাত দিয়ে বলা হয়েছে, ভিডিওতে দেখা যায়- সারি দিয়ে দাঁড়িয়েছেন কনেরা। প্রত্যেকের মাথায় ঘোমটা ও পরনে রয়েছে গাঢ় কমলা রঙের শাড়ি। জমকালো আয়োজনের চলছে বিয়ের প্রস্তুতি। তবে বর না থাকায় শেষ পর্যন্ত কনেরা নিজেরা নিজেদের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। গণবিয়ের ওই আয়োজনে বর ছাড়াই শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, অদ্ভুত এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। সমাজ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মানিয়ার ইন্টারকলেজ চত্বরে গত ২৫ জানুয়ারি এ গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এর সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। তবে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, সরকারি টাকা পাওয়ার লোভে এ ভুয়া বিয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে আসলে কারও বিয়ে হয়নি। নারীরা এ আয়োজনে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলেন এবং নিজেরা নিজেদের গলায় মালা পরিয়েছেন। সেখানে নারীদের ভিড়ে অনেক পুরুষ ছিলেন বলেও অভিযোগ স্থানীয়দের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই গণবিয়ের আয়োজনে ৫৬৮ যুগলের নাম নথিভুক্ত করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে এ আয়োজনে প্রতি যুগলের জন্য ৫১ হাজার টাকা বরাদ্দ ছিল। বিয়ে করলেই এ টাকা পাওয়া যাবে বলেও জানানো হয়েছিল। যেখানে ৩৫ হাজার টাকা কনের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। এ ছাড়া ১০ হাজার টাকার উপহারও পাবেন বর-কনে মিলে। অভিযোগ রয়েছে, সরকারি টাকা ‍ও উপহারের বরাদ্দ হাত করতেই এমন আয়োজন করা হয়েছিল।

তদন্তের পর এ ঘটনায় আট নারীসহ অ্যাডিশনাল ডেভেলপমেন্ট অফিসার সুনীর কুমার যাদবের বিরুদ্ধে মানিয়ার থানায় এফআইআর করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এ ঘটনায় জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X