কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকের ৮ মাস পর মুক্ত হলো কবুতর

মুক্ত হওয়া কবুতরটি। ছবি : সংগৃহীত
মুক্ত হওয়া কবুতরটি। ছবি : সংগৃহীত

একটি দেশের ওপর অপর দেশের গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন কিছু নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে কবুতরকে। আর এভাবে করেই কেটে গেছে আট মাস। এরপর একটি সংস্থার উদ্যোগে মুক্তি পেয়েছে পাখিটি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের মে মাসে কবুতরটিকে আটক করা হয়। ওই সময়ে কবুতরের ডানায় একটি ম্যাসেজ লেখা ছিল। আর তা থেকে সন্দেহের বশেই এটিকে আটক করা হয়। আর ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। আর কবুতরটিকে চীনের গুপ্তচর হিসেবে সন্দেহ করা হয়।

বন্দি করার পর কবুতরটিকে হাসপাতালে রাখা হয়। পরে প্রাণী অধিকার নিয়ে কাজ করা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্টস অব অ্যানিমেলস (পেটা) এটিকে মুক্ত করতে পদক্ষেপ নেয়। শেষ পর্যন্ত আট মাস পর এটিকে মুক্তি দেওয়া হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, গুপ্তচরবৃত্তির সন্দেহে কবুতরটিকে আটক করা হয়েছিল। এরপর মুম্বাই পুলিশ তদন্তের অংশ হিসেবে এটিকে বিএসডিপিএইচএতে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছিল। বিষয়টি জানার পর পাখিটিকে মুক্ত করতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পেটা। এরপর গত ৩ ফেব্রুয়ারি পাখিটিকে মুক্ত করে দেন বিএসডিপিএইচএর চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট কর্নেল (অব.) ড. বি বি কুলকার্নি।

কবুতরের বিষয়টি গণমাধ্যমে ব্যাপক আলোচিত হলেও ‘গুপ্তচর পশুপাখি’র বিষয়টি নতুন কিছু নয়। এর আগে ২০১৯ সালে গায়ে বন্ধনী ও ক্যামেরা আটকানো একটি বেলুগা তিমি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। রুশ সামরিক বাহিনী এ তিমিকে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। পরে এটিকে ভালদিমির নামে নামকরণ করা হয়। এরপর এটিকে ২০২৩ সালে আবার সুইডেনে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X