কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রের নিচে বুর্জ খলিফার চেয়েও উঁচু পর্বতের সন্ধান

সমুদ্র তলদেশে সন্ধান মিলেছে বিশাল পর্বতের। ছবি : সংগৃহীত
সমুদ্র তলদেশে সন্ধান মিলেছে বিশাল পর্বতের। ছবি : সংগৃহীত

গভীর সমুদ্রের বিশাল এক জগত এখনো অজানা। তবে নিত্যনতুন বিস্ময়কর তথ্য সামনে আসছে। সেইসঙ্গে সামনে আসছে নতুন নতুন প্রশ্ন এবং আবিষ্কারের উদ্দীপনা। সম্প্রতি শ্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে ৪টি পর্বতের সন্ধান পেয়েছেন। যেগুলো একেকটির উচ্চতা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়েও উঁচু। এরমধ্যে সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা আড়াই কিলোমিটারেরও বেশি!

‘সিবেড-২০৩০’ নামে একটি প্রকল্পের অধীনে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির কাজ করছে এই সংস্থাটি। বর্তমানে এই কাজের মাত্র ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক এই আবিষ্কারগুলো আগে কখনো আবিষ্কার হয়নি।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, সমুদ্রতল দেশের আকৃতির পরিবর্তনগুলো সমুদ্রের উপরিভাগের মানচিত্রেও সামান্য পরিবর্তন ঘটায়। কারণ পানির নিচে একটি গভীর এলাকা কিংবা একটি পর্বত পানির উপরিভাগে তারতম্যের সৃষ্টি করতে পারে।

রোববার (৩ মার্চ) টাইমস নাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে শ্মিট ওশান ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী কোস্টারিকার গলফিটো থেকে চিলির ভ্যালপ্যারাইসো যাওয়ার পথে ওই ৪টি পর্বতের অস্তিত্ব খুঁজে পান। পর্বতগুলোর উচ্চতা ১ হাজার ৫৯১ মিটার থেকে ২ হাজার ৬৮১ মিটারের মধ্যে এবং সবচেয়ে উঁচু পর্বতটি প্রায় সাড়ে চারশ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

শ্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এ পর্যন্ত সমুদ্রতলের ১৫ লাখ বর্গকিলোমিটার এলাকা জরিপ করেছেন এবং এই অঞ্চলগুলোতে ২৯টি পাহাড়, পর্বত এবং গভীর খাদ শনাক্ত করেছেন।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে গুয়াতেমালার উপকূলে ১ হাজার ৬০০ মিটার উঁচু একটি পর্বত খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১০

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১১

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১২

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৪

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৫

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৭

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

২০
X