কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৫:০১ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

গেমস কিনে মায়ের ৭ কোটি টাকা খোয়াল মেয়ে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিন দিন বাড়ছে তরুণ-তরুণীদের অনলাইন গেমস আসক্তি। এর মাধ্যমে নিজের বা অন্যের ক্ষতি হচ্ছে কি না, সেদিকে ভ্রুক্ষেপ নেই অনেকের। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতির মুখে পড়ছেন অভিভাবক। চীনের হেনান প্রদেশের ১৩ বছর বয়সী গেমস আসক্ত এক স্কুলছাত্রীও ঘটাল এমনই এক কাণ্ড। যে কি না নিজের ও সহপাঠীদের জন্য গেমস কিনে শূন্য করে ফেলেছে মায়ের ব্যাংক অ্যাকাউন্ট, খরচ করেছে প্রায় ৭ কোটি টাকা (৬৪ হাজার ডলার)! এ ঘটনায় হতবাক তরুণীর মা। কারণ তার অ্যাকাউন্টে এখন রয়েছে মাত্র ৭ টাকা (৭ সেন্ট)।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চার মাস ধরে মায়ের ডেবিট কার্ড ব্যবহার করে ওই তরুণী অনলাইনে গেমস কেনার পেছনে এ টাকা খরচ করেছে। বিষয়টি গোপন রাখার জন্য লেনদেনের সব বিবরণ সে মুছে দিত। ফলে এতদিন ঘুণাক্ষরেও বিষয়টি জানতে পারেননি মা গং ইওয়াং; কিন্তু শেষ পর্যন্ত এক শিক্ষককের ফোনকলে মেয়ের বিচারবুদ্ধিহীন কাণ্ডের খবর জানতে পারেন তিনি। পরে তরুণী জানায়, গেমস অ্যাকাউন্ট কেনা, গেমস কেনা এবং ১০ সহপাঠীকে গেমস কিনে দিতে গিয়ে খরচ হয়েছে এসব টাকা।

তরুণীর দাবি, অনিচ্ছা সত্ত্বেও সহপাঠীদের গেমস কিনে দিতে হয়েছে; কিন্তু কোথা থেকে টাকা আসছিল সে বুঝতে পারেনি। তবে বাড়িতে একটি ডেবিট কার্ড সে তার ফোনে সংযুক্ত করেছিল, যার পাসওয়ার্ড সে জানত। এদিকে এ ঘটনা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও এ ঘটনায় অভিভাবকের দোষই দেওয়া হচ্ছে বেশি। একজন লিখেছেন, এটা সম্পূর্ণ অভিভাবকের দোষ। অন্যজন লিখেছেন, ওই তরুণী ঠিকই জানত, সে কী করছে; কিন্তু সে স্বীকার করতে রাজি নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X