কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৬:২৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মদের অর্ডারের চাপে বন্ধ ওয়েবসাইট!

বিন লাদেনের নামে বাজারজাত করা মদের বিজ্ঞাপন। ছবি : সংগৃহীত
বিন লাদেনের নামে বাজারজাত করা মদের বিজ্ঞাপন। ছবি : সংগৃহীত

তালেবানের অন্যতম নেতা ওসামা বিন লাদেনের নাম সবারই কমবেশি জানা। আফগান গোষ্ঠীর এ নেতার নামে সম্প্রতি বাজারে এসেছে মদ। আর তাতেই বাজিমাত। অর্ডারের চাপে হিমশিম খাচ্ছে সরবরাহকারী কোম্পানি। বৃহস্পতিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানি এ শীর্ষ নেতার নামে ইংল্যান্ডের মিশেল ব্রিউয়িং কোম্পানি মদ বাজারে এনেছে। কোম্পানির আনা এ মদ বাজারে তুমুল সাড়া ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এর ফলে অর্ডারের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কোম্পানির কর্মীরা। বাধ্য হয়ে তারা ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন। এমনকি ক্রমাগত চাপের মুখে কোম্পানির ল্যান্ডফোন সংযোগও খুলে ফেলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এ কোম্পানিটি কেবল লাদেনের নামে নয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামেও মদ (বিয়ার) বানিয়েছে।

কোম্পানির অন্যতম কর্ণধার লুক মিশেল বলেন, স্বৈরাশাসকদের নামানুসারে এভাবে চটকদার করে বিয়ারের নামকরণ করা হয়েছে। ব্রিটিশ এ কোম্পানির মালিক লুক ও ক্যাথেরিন মিশেল দম্পতি।

লুক বলেন, গত কয়েকদিন ধরে ঘুম থেকে উঠলেই হাজার হাজার অর্ডার পাচ্ছি। ক্যাথেরিন বলেন, এলাহি কাণ্ড! গত ৪৮ ঘণ্টায় ফোনটা বিশ্রামেরই সুযোগ পায়নি। নামগুলো দেখলে সবাই হাসে।

ক্যাথেরিন আরও বলেন, এখন পর্যন্ত এসব নামের বিষয়ে কেউ আপত্তি জানায়নি। তবে কেউ না কেউ আপাত্তি জানাবে নিশ্চিত। এ নামের কারণে কেউ কেউ নাখোশ হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওসামা বি ল্যাগার নামের এ বিয়ারের বিক্রির একটি অংশ ৯/১১ হামলায় ভুক্তভোগীদের জন্য দান করা হয়। ব্যারেলপ্রতি এ খাতে ১০ পাউন্ড দেয় কোম্পানিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X