মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফয়সল আবদুল্লাহ
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্বস্ত’ কোয়ান্টাম কম্পিউটার বানাল মাইক্রোসফট

?
?

সাধারণ কম্পিউটার বোঝে শুধু হাইভোল্টেজ ও লোভোল্টেজ কিংবা চুম্বকত্বের উপস্থিতি বা অনুপস্থিতি। কোয়ান্টাম কম্পিউটারে এর বাইরেও একটা দশা আছে। এটি কাজ করে সরাসরি ইলেকট্রন বা ফোটন নিয়ে। তাতে যুক্ত হয় কণার আরেক অবস্থা—যৌথ দশা। আর এটাই হলো কিউবিট তথা কোয়ান্টাম কম্পিউটারের প্রাণ। এখানে ক্ষুদ্রতম কণা এমন এক অবস্থা যা আমাদের সাধারণ ইন্দ্রিয়গ্রাহ্য নয়। তবে এ দশাটিকেই বাগে আনতে পারলে তৈরি হয়ে যাবে পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার। এ কাজে সমস্যা রয়ে গেছে অনেক। কোয়ান্টাম দশাটিকে গণনা করার মতো দরকার বিশেষ হার্ডওয়্যার এবং গণনা হওয়া চাই নির্ভুল। আমাজন, আইবিএম, গুগল, ফেসবুকের মতো রাঘববোয়ালরাও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে দিনরাত। তবে এই প্রথম ‘বিশ্বস্ত’ হার্ডওয়্যারের নকশা করার ঘোষণা এলো মাইক্রোসফটের কাছ থেকেই। প্রতিষ্ঠানটি জানাল, কোয়ান্টাম কম্পিউটারে নির্ভুল দশা গণনার মতো একটি যন্ত্রের নকশা তারা তৈরি করেছে। এতে শুধু কোয়ান্টাম কম্পিউটারই নয়, আগামী কয়েক দশকের মধ্যে কোয়ান্টাম সুপার কম্পিউটারও তৈরি করা সম্ভব হবে।

মাইক্রোসফট একই সঙ্গে কোয়ান্টাম কম্পিউটারের পারফরমেন্স পরিমাপেরও একটি পদ্ধতি বের করেছে—রিলায়েবল কোয়ান্টাম অপারেশনস পার সেকেন্ড (আরকিউওপিএস)। এতে ১ সেকেন্ডে একটি কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম কতটা নির্ভুল গণনা করতে পারে সেটা যাচাই করা হয়। মাইক্রোসফট জানাল, একটি কোয়ান্টাম সুপার কম্পিউটারকে পাস করতে হলে সেকেন্ডে ১০ লাখ আরকিউওপিএস লাগবে। তবে প্রযুক্তি আরও উন্নত হলে এটি ১০০ কোটিও ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, সাধারণ প্রসেসরগুলো দুটি দশার (০, ১) বিভিন্ন বিন্যাস তৈরি করে গণনা ও সংরক্ষণের কাজ করে। কোয়ান্টাম কম্পিউটারে দুটির পরিবর্তে তিনটি দশার বিন্যাস ঘটানো যায়। এতে করে একই সঙ্গে এ ধরনের কম্পিউটারে একাধিক প্রসেসিং ঘটানো সম্ভব এবং একটি সমস্যার ভিন্ন ভিন্ন সমাধান একসঙ্গে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X