কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

টিকটক নিয়ে এলো নতুন ফিচার

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এবার নতুন ফিচার চালু করল শর্ট ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক।

একইসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে চ্যাটিং করার সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য। গ্রুপ তৈরি করে করা যাবে এই চ্যাটিং। এ ধরনের ‘গ্রুপ চ্যাট’-এর সুবিধায় সরাসরি মেসেজ ও স্টিকার পাঠানোর সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ব্যবহারকারীরা যেন তাদের বন্ধুদের কাছে সহজেই ভিডিও আদান-প্রদান করতে পারে সেজন্য টিকটক কর্তৃপক্ষ নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছে।

১৬ বছরের কম বয়সীরা নিরাপত্তার জন্য এই গ্রুপ চ্যাটে যুক্ত হতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটে গ্রুপে ১৬ থেকে ১৮ বছরের কম বয়সীরা যুক্ত হতে পারবেন যদি গ্রুপে তাদের একজন মিউচুয়াল বন্ধু থাকে।

১টি গ্রুপে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত সদস্য যুক্ত হতে পারবেন। তবে যাচাই-বাছাইয়ের পর প্রতিটি সদস্যকে যুক্ত করতে হবে।

গ্রুপ চ্যাটে থাকছে সদস্যদের মিউট বা ব্লক করার অপশনও। নিরাপত্তাজনিত কারণে মেসেজ বা চ্যাট রিপোর্টেরও সুযোগ পাচ্ছে ব্যবহারকারীরা।

টিকটকে গ্রুপ চ্যাট তৈরি করতে করণীয়:

১. ইনবক্সে গিয়ে স্ক্রিনে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় পছন্দসই নাম ট্যাপ করতে হবে। ২. এরপর ‘মোর অপশন’বাটন ট্যাপ করতে হবে। ৩. তারপর গ্রুপ চ্যাটে যুক্ত করতে চাওয়া ব্যক্তিদের ফলোয়ার তালিকা থেকে নির্বাচন করা যাবে। ৪. এরপর ‘স্টার্ট গ্রুপ চ্যাট’ ট্যাপ করলেই শুরু হয়ে যাবে গ্রুপ চ্যাট।

এর পাশাপাশি সরাসরি মেসেজে স্টিকার যুক্ত করারও সুবিধা থাকছে টিকটকের এই নতুন ফিচারে। ব্যবহারকারী চাইলে ইচ্ছামত স্টিকারও তৈরি করতে পারবেন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X