বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপ বন্ধ হবে অনেক ফোনে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আজ থেকে আর চলবে না অনেক পুরনো স্মার্টফোনে। হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ১ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।

এই পরিবর্তনের ফলে শুধুমাত্র আইফোনে আইওএস ১৫.১ বা তার পরের সংস্করণ এবং অ্যান্ড্রয়েডে ভার্সন ৫.১ বা তার পরের ভার্সন থাকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

যেসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে তার মধ্যে রয়েছে আইফোন ৫এস, আইফোন ৬, এবং আইফোন ৬ প্লাস। এছাড়া কিছু রিপোর্টে বলা হয়েছে, আইফোন ৬এস, ৬এস প্লাস এবং প্রথম প্রজন্মের আইফোন এসই-তেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে।

তবে এই ফোনগুলো যদি আইওএস ১৫.৮.৪ পর্যন্ত আপডেট রাখা যায়, তাহলে এখনই হোয়াটসঅ্যাপ বন্ধ হবে না। ভবিষ্যতে যখন বড় কোনো সফটওয়্যার আপডেট আসবে এবং ফোনগুলো সেটি আর গ্রহণ করতে পারবে না, তখনই বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে যেসব ব্যবহারকারীর ফোন পুরনো, তাদের হয় নতুন ডিভাইসে আপগ্রেড করতে হবে অথবা যতদিন সম্ভব সফটওয়্যার আপডেট দিয়ে হোয়াটসঅ্যাপ চালু রাখতে হবে।

এই সিদ্ধান্ত বিশ্বের সব দেশেই কার্যকর হয়েছে। অর্থাৎ বাংলাদেশসহ যেকোনো দেশের পুরনো স্মার্টফোন ব্যবহারকারীরা এর আওতায় পড়বেন।

সূত্র: শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X