কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

থ্রেডসে নতুন ‘ঘোস্ট পোস্ট’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস এবার নিয়ে এসেছে একটি নতুন ফিচার, যার নাম ‘ঘোস্ট পোস্ট’। এই ফিচার ব্যবহার করলে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন অস্থায়ীভাবে নিজের ভাবনা বা মন্তব্য শেয়ার করতে পারবেন, যা এক দিন পরে নিজেই আর্কাইভ হয়ে যাবে।

থ্রেডস বলছে, এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মধ্যে ‘নির্ভয়ে নিজের ভাব প্রকাশের সংস্কৃতি’ গড়ে তোলা। অনেকেই স্থায়ী পোস্ট দেওয়া নিয়ে দ্বিধায় থাকেন, আর এই ফিচার সেই অসুবিধা দূর করবে।

যে কোনো ব্যবহারকারী পোস্ট দেওয়ার সময় ‘ঘোস্ট’ আইকন অন করে এ ধরনের পোস্ট তৈরি করতে পারবেন। পোস্টটি ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে। পোস্টে যে কেউ লাইক বা রিপ্লাই দিলেও, সেই তথ্য শুধু পোস্ট দেওয়া ব্যবহারকারীই দেখতে পাবেন।

রিপ্লাইগুলো ব্যবহারকারীর মেসেজ ইনবক্সে যাবে, যাতে তিনি স্বাচ্ছন্দ্য নিয়ে কথোপকথন চালাতে পারেন।

এ ছাড়া, থ্রেডস সম্প্রতি ১০ হাজার অক্ষরের দীর্ঘ লেখার সুবিধা এবং ‘স্পয়লার হাইড’ ফিচার যোগ করেছে, যা পোস্টে থাকা মিডিয়া বা টেক্সট আড়াল রাখতে সাহায্য করে।

মেটা জানিয়েছে, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় এবং কথোপকথনমুখী করার জন্য ধারাবাহিকভাবে নতুন ফিচার যোগ করা হচ্ছে।

সূত্র : TechCrunch

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১০

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১১

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১২

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৩

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৪

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৫

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৬

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৭

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X