কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারি ভালো আছে কি না, তা দেখার সুবিধা আসছে অ্যান্ড্রয়েডে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘ব্যাটারি হেলথ’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। ছবি : সংগৃহীত
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘ব্যাটারি হেলথ’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। ছবি : সংগৃহীত

সারা দুনিয়া যেখানে স্মার্টফোনে বন্দি সেখানে এটা ছাড়া আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করা একপ্রকার অসম্ভব। অফিসের কাজ থেকে শুরু করে পড়ালেখা, কেনাকাটা, যাতায়াতের জন্য ট্যাক্সি ডাকা, বিনোদনসহ জীবনের প্রতিটি কাজে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য ডিভাইসে পরিণত হয়েছে৷ অতএব এতসব কাজ সম্পন্ন করতে নিশ্চয়ই স্মার্টফোনটিকে চালু রাখতে হয়৷ আর স্মার্টফোনটিকে চালু রাখে ব্যাটারি। দীর্ঘ সময় ব্যবহারের জন্য অনেকেই শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন কেনেন। কিন্তু বিভিন্ন কারণে হঠাৎ করে ব্যাটারির ক্ষমতা কমে যায়। ফলে ফুল চার্জ দিলেও বেশিক্ষণ ফোন ব্যবহার করা সম্ভব হয় না। আর তাই ফোনের ব্যাটারি ভালো আছে কী না, তা জানাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘ব্যাটারি হেলথ’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে আইফোনের মতোই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি কার্যকারিতার হালনাগাদ তথ্য জানা যাবে।

বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশন থেকে ব্যাটারির চার্জের তথ্যসহ বিভিন্ন তথ্য জানা যায়। ‘ব্যাটারি হেলথ’ সুবিধা যুক্ত হলে চার্জের তথ্য জানার পাশাপাশি ব্যাটারির কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। স্মার্টফোনে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত দুই থেকে তিন বছর পর্যন্ত ভালো থাকে। এরপর ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা কমতে থাকে। আর তাই ব্যাটারি কত দিন থেকে ব্যবহার করা হচ্ছে, সে তথ্যও ব্যবহারকারীদের জানাবে ব্যাটারি হেলথ সুবিধাটি।

অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১৪তে ব্যাটারি হেলথের প্রাথমিক সুবিধা চালু করার জন্য কাজ শুরু করেছে গুগল। এ সুবিধা পূর্ণাঙ্গভাবে চালু করা হবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে। সম্প্রতি পিক্সেল ফোনের সেটিংসে ব্যাটারি ইনফরমেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে। অপশনটি কাজে লাগিয়ে ব্যাটারির উৎপাদন তারিখ এবং ব্যাটারি কত দিন থেকে ব্যবহার করা হচ্ছে সে তথ্য জানা যায়।

বর্তমানে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে ফোনের ব্যাটারির কার্যকারিতার তথ্য জানা যায়। কিন্তু অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ নামানোর ফলে ফোনে ম্যালওয়্যার আক্রমণের পাশাপাশি সাইবার হামলার আশঙ্কা থাকে। আর তাই নতুন এ সুবিধা চালু হলে নিরাপদে ফোনের ব্যাটারি ভালো আছে কী না, তা সহজেই জানা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X