কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ড্রাইভের নতুন সার্চ ফিল্টার অ্যান্ড্রয়েডেও

গুগল। ছবি : সংগৃহীত
গুগল। ছবি : সংগৃহীত

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগল ড্রাইভের হালনাগাদে সার্চে নতুন ফিল্টার সুবিধা যোগ করেছে গুগল। সম্প্রতি আইওএসের গুগল ড্রাইভ অ্যাপের সার্চবক্সে এ ফিল্টার যোগ করা হয়।

অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নতুন এ ফিচারে সহজেই বিভিন্ন ফাইল খুঁজে পাওয়া যাবে। এ ছাড়াও বিষয়, ব্যক্তি ও তারিখ ধরে এখন আগের তুলনায় সহজে অ্যান্ড্রয়েডের গুগল ড্রাইভ অ্যাপ পাওয়া সহজ হবে। যা ব্যবহারে ‘টাইপ’, ‘পিপল’ ও ‘মডিফায়েড’ নামে ফিল্টার অপশন থাকবে।

জানা যায়, প্রতিটি ফিল্টার অপশনে ড্রপডাউন মেনুও থাকবে। টাইপ ফিল্টারের ড্রপডাউনে ডকুমেন্টস, স্প্রেডশিটস, প্রেজেন্টেশনস, ফরমস, ফটোজ, পিডিএফস, ভিডিওস, শর্টকাটস, ফোল্ডারস প্রভৃতি অপশন থাকবে। পিপলের ড্রপডাউনে কন্টাক্টে থাকা বিভিন্ন ব্যক্তির নাম দেখা যাবে।

নতুন এ ফিচারে মডিফায়েড ফিল্টারের ড্রপডাউনে গত ৭ দিন, ৩০ দিন, এক বছরের অপশনের পাশাপাশি বিভিন্ন তারিখ নির্বাচন করা যাবে। যদিও এসব ফিল্টার সুবিধা ওয়েব সংস্করণে আগে থেকেই ব্যবহার করা যেত। তবে এখনো স্মার্টফোনে লোকেশন, শেয়ারড টু ও ফলোআপস সার্চ ফিল্টার সুবিধা পাওয়া যায় না।

গুগল ড্রাইভের ২.২৪.১৪৭.০ সংস্করণ ও পরবর্তী সংস্করণে এসব ফিল্টার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভ অ্যাপ হালনাগাদ করেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র : জেডডিনেট ডটকম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X