কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৮ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট হবে আরও সহজ

হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত

বর্তমানে সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই অ্যাপটি জনপ্রিয়। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ চালুর পর এবার যুক্ত হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা।

মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া এ নতুন সুবিধায় চ্যাট করা যাবে আরও সহজে। এআই চ্যাটবটে প্ল্যাটফর্মটি কাজ করবে চ্যাটজিপিটির মতো। এই চ্যাটবটে প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন ব্যবহারকারী। নিমিষেই মিলবে উত্তর।

মেটা জানিয়েছে, এআই চ্যাটবটের সঙ্গে বেশি কিছু ইউজারদের যুক্ত করাই আপাতত হোয়াটসঅ্যাপের লক্ষ্য। তবে আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ চালুর পর ওপরে ডান দিকে মিলবে অপশন।

এদিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের এসব নতুন ফিচার চালু হওয়ার আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের হোয়্যাটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এই ফিচার ইতিমধ্যেই আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ক্রস পোস্ট করার অপশন চালু করা হয়েছিল।

নতুন এ ফিচারের মাধ্যেমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাবেন। যদিও এতদিন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে আলাদা অ্যাপে গিয়ে দুবার শেয়ার করতে হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X