কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চমক নিয়ে আসছে চ্যাটজিপিটি, ব্যবহার করা যাবে বিনামূল্যে

চ্যাটজিপিটি। ছবি : সংগৃহীত
চ্যাটজিপিটি। ছবি : সংগৃহীত

এক দশকের বেশি সময় ধরে ডিপ নিউরাল নেটওয়ার্ক (ডিএনএন) অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে কম্পিউটারের দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করাসহ বক্তব্য শনাক্ত এবং অনুবাদেও অগ্রগতি দেখিয়েছে। এর রেশ ধরেই চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবটের আবির্ভাব। এবার প্রযুক্তির দুনিয়ায় আরও একটি আমূল পরিবর্তন নিয়ে এলো ওপেন এআই। সম্প্রতি লাইভস্ট্রিমে উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটির নতুন এআই মডেল জিপিটি ফোর-ও।

ওপেনএআই সূত্রে জানানো হয়, জিপিটি ফোর-ও নামের মডেলটি আগের সব সংস্করণের তুলনায় দ্রুত কাজ করতে পারে। শুধু তাই নয়, মডেলটিতে বার্তা, অডিও ও ভিজ্যুয়াল দক্ষতাও বাড়ানো হয়েছে। অর্থের বিনিময়ে ও বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সবাই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন।

এ বিষয়ে ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরতি বলেন,

বিনামূল্যে ব্যবহার করা গেলেও অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা নতুন মডেলের বিভিন্ন সুবিধা পাঁচগুণ বেশিবার ব্যবহার করতে পারবেন। জিপিটি ফোর-ও মডেলের বার্তা ও ছবি তৈরির নতুন সুবিধা এখন থেকে উন্মুক্ত করা হলেও অন্য সুবিধাগুলো শিগগিরই চালু করা হবে।

অন্যদিকে প্রতিষ্ঠানটি থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, নতুন মডেলটিকে ‘মাল্টিমডেল’ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ব্যবহারকারীদের লেখা বার্তা, ছবি ও কণ্ঠস্বরও আলাদা করে চিনতে পারবে মডেলটি। ‘জিপিটি-৪’ মডেলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করলেও অর্ধেক খরচে নতুন মডেলের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহার করতে পারবেন প্রোগ্রামাররা।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে এনে তাক লাগিয়ে দেয় ওপেনএআই। প্রযুক্তির জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেয় এই প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X