শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১৮ বছরেও সন্তান হয়নি, এক ঘণ্টায় ফলাফল দিল এআই

প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

১৮ বছর চেষ্টা করেও সন্তান হয়নি এক দপ্ততির। সন্তানের জন্য ফার্টিলিটি ক্লিনিক এমনকি বহুবার আইভিএফ করিয়েও মিলছিল না সুখবর। কিন্তু প্রযুক্তির কল্যাণে মাত্র এক ঘণ্টায় ফলাফল বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই। প্রযুক্তির কল্যাণেই সন্তান জন্ম দিতে চলেছেন ওই দম্পতি।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন এক দম্পতি। ঘুরেছেন বিশ্বের নানা প্রান্তের ফার্টিলিটি ক্লিনিক, বহুবার আইভিএফ করিয়েও মিলছিল না সুখবর। কিন্তু এক নতুন প্রযুক্তির কল্যাণে, মাত্র এক ঘণ্টায় মিলল সেই কাঙ্ক্ষিত ফলাফল। চিকিৎসকদের সহায়তায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অবশেষে সেই দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

সিএনএন জানিয়েছে, সন্তান না হওয়ার মূল কারণ ছিল স্বামীর অ্যাজোস্পার্মিয়া নামক একটি বিরল সমস্যা। এই সমস্যায় পুরুষের বীর্যে কোনো কার্যকরী শুক্রাণু থাকে না। সাধারণত একজন পুরুষের বীর্যে লক্ষাধিক শুক্রাণু থাকে, কিন্তু অ্যাজোস্পার্মিয়া রোগীদের ক্ষেত্রে পরীক্ষায় ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও শুক্রাণু পাওয়া যায় না। ফলে সাধারণ পদ্ধতিতে সন্তান ধারণ অসম্ভব হয়ে ওঠে।

শেষ চেষ্টা হিসেবে এই দম্পতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কলম্বিয়া ইউনিভার্সিটি ফার্টিলিটি সেন্টারে যোগাযোগ করেন। সেখানেই ব্যবহার করা হয় অত্যাধুনিক এআই-ভিত্তিক ‘এসটিএআর’ (স্পার্ম ট্রেকিং অ্যান্ড রিকভারি) প্রযুক্তি। এই পদ্ধতিতে এআই-এর সাহায্যে বীর্যে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র, গোপন শুক্রাণুও শনাক্ত করা সম্ভব।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদ্ধতিতে স্বামী একটি সিমেন স্যাম্পল দেন। এরপর সেই নমুনা বিশ্লেষণ করে এআই মাত্র তিনটি সুস্থ শুক্রাণু শনাক্ত করে। এই শুক্রাণুগুলো ব্যবহার করেই আইভিএফ-এর মাধ্যমে স্ত্রীর ডিম্বাণু নিষিক্ত করা হয়। অবশেষে সাফল্য আসে—গর্ভবতী হন ওই নারী। ডিসেম্বর মাসে জন্ম নেবে তাদের প্রথম সন্তান।

ওই নারী বলেন, এত বছরের হতাশার পর আমরা কোনো আশা রাখিনি। আমি যখন জানতে পারলাম গর্ভবতী, তখন দুই দিন ধরে বিশ্বাসই করতে পারিনি। এখনো প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞেস করি—এটা কি আদতে সত্যি?

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X