কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আইফোনের নতুন মডেল উন্মোচন, থাকবে যেসব ফিচার

আইফোন ১৬ সিরিজের ফোন। ছবি : সংগৃহীত
আইফোন ১৬ সিরিজের ফোন। ছবি : সংগৃহীত

আভিজাত্য আর ফ্যাশনের জগতে আবেগের নাম আইফোন। প্রতিবছরের সেপ্টেম্বর মাসের জন্য মুখিয়ে থাকেন অ্যাপলপ্রেমীরা। সেপ্টেম্বরের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আজ। আইফোনের নতুন মডেল উদ্বোধন হচ্ছে আজ। যা একযোগে দেখছেন ৩০ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে এ অনুষ্ঠান করছে প্রতিষ্ঠানটি। ইটস গ্লো টাইম স্লোগানে বাংলাদেশ সময় রাত ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়েছে।

অনুষ্ঠানে উন্মোচন করা হবে অ্যাপলের ১৬ মডেল। এছাড়া এ অনুষ্ঠানে ওয়াচ ১০ সিরিজসহ এয়ারপডস ৪-এর ঘোষণাও আসতে পারে। আনুষ্ঠানে ঘোষণা করা হবে অ্যাপল, আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওস ১৮, ওয়াটওএস ১১, ভিশনওএস ২ এবং ম্যাকওএস সিক্রুইয়া সফটওয়্যারের নতুন ভার্সন উন্মোচনের তারিখও।

জানা গেছে, প্রতিটি সিরিজের ন্যায় এবার আইফোন ১৬-এরও চারটি মডেল থাকবে। এগুলো হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। আইফোনের প্রতিটি মডেলে অপগ্রেট করা হয় প্রসেসর। ফলে এবারও নতুন মডেলে প্রসেসর আপডেট থাকবে।

আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ১৮ প্রো চিপ ব্যবহার করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যাপল ইন্টিলিজেন্সও এ মডেলে যুক্ত থাকবে। এছাড়া আইফোন-১৬ এ ব্যাটারির সক্ষমতাও বাড়ানো হয়েছে। প্রো মডেল দুটিতে থাকলে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং। আর নন প্রো মডেলে থাকছে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।

নতুন আইফোনের সবচেয়ে বড় চমক হলো চারটি সিরিজেই থাকবে ক্যাপচার বোতাম। এর মাধ্যমে ফোনের লক না খুলেও বোতামের সাহায্যে ক্যামেরা ওপেন করে খুব সহজে ছবি তোলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X