কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টেলিটক ব্যবহারকারীদের জন্য সুখবর

টেলিটকের লোগো। ছবি : সংগৃহীত
টেলিটকের লোগো। ছবি : সংগৃহীত

গ্রাহকদের জন্য ইন্টারনেট ডাটার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। এবারের ঈদুল ফিতরের দিন থেকে অপারেটরটির হ্রাসকৃত মূল্য কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সুবিধা প্রান্তিক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অধিকাংশ ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমিয়েছে টেলিটক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রাসকৃত এই মূল্য ঈদের দিন থেকে কার্যকর হয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এতে নিজেদের গ্রাহক সংখ্যা বাড়ার সম্ভাবনাও দেখছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরটি। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য অপারেটরটি দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওর ও দ্বীপাঞ্চলেও নেটওয়ার্ক বিস্তার করেছে।

টেলিটক জানায়, দেশে ৪জি প্রযুক্তির বিস্তার এবং ৫জি প্রযুক্তি চালুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাবমেরিন ক্যাবল কোম্পানি ব্যান্ডউইথ খরচ হ্রাস করার ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X