কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ১৫ প্রো দ্রুত গরম হচ্ছে কেন, কারণ জানাল অ্যাপল

আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মোডেলের ফোনটি গরম হওয়ার কারণ জানিয়েছে অ্যাপল। ছবি : সংগৃহীত
আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মোডেলের ফোনটি গরম হওয়ার কারণ জানিয়েছে অ্যাপল। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাজারে এসেছে আইফোন ১৫ সিরিজের ফোনগুলো। অ্যাপল গত ২২ সেপ্টেম্বর ১৫ সিরিজের ফোনগুলো বাজারে ছাড়ে। তবে এই ফোন ব্যবহারের কিছুদিনের মধ্যেই ক্রেতারা অভিযোগ করছেন, সিরিজটির আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি খুবই দ্রুত গরম হয়ে যাচ্ছে। অ্যাপল জানিয়েছে, ফোনগুলো গরম হওয়ার পেছনের কারণটি চিহ্নিত করতে পেরেছে তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) অ্যাপলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৭'র একটি ত্রুটি এর পেছনে অন্যতম কারণ, যা শিগগির আপডেটের মাধ্যমে ঠিক করা হবে।

এর আগে ব্যবহারকারীদের নতুন আইফোন মাত্রাতিরিক্ত গরম হওয়ার কারণ হিসেবে অ্যাপল বলেছিল, এই ডিভাইসগুলো প্রথম কয়েকদিন বেশি গরম হতে পারে। সেটআপ ও রিস্টোর করার পর ব্যাকগ্রাউন্ডে অনেক প্রক্রিয়া চলতে থাকে। এর ফলে এ রকম হতে পারে বলেও জানায় তারা।

অ্যাপল আরও জানিয়েছে, কিছু থার্ড পার্টি অ্যাপের সাম্প্রতিক আপডেটের কারণেও সিস্টেমের ওপর বাড়তি চাপ পড়ছে। এ সমস্যাগুলো দূর করার জন্য অ্যাপ নির্মাতাদের সঙ্গে আলাদা করে কাজ করছে অ্যাপল। এ ধরনের কয়েকটি অ্যাপ হলো অ্যাসফল্ট ৯ নামের একটি গাড়ির গেম, মেটার ইনস্টাগ্রাম ও উবার। ইতোমধ্যে এ সমস্যার সমাধান করে নতুন আপডেট দিয়েছে ইনস্টাগ্রাম।

এদিকে আইওএস ১৭-এর নতুন সংস্করণে বাগ দূর করা হলেও এর পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যাবে না বলে নিশ্চিত করেছে অ্যাপল।

অ্যাপল আরও দাবি করেছে, ফোন একটু বেশি গরম হলেও এতে নিরাপত্তাঝুঁকি নেই বা শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই। এতে দীর্ঘমেয়াদে ফোনের টিকে থাকার ওপরও কোনো প্রভাব পড়বে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১০

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১১

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১২

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৩

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৪

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৫

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৬

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৮

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৯

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

২০
X