কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ইন্টারনেট গতিতে এগোল বাংলাদেশ

ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবিপিএস। ছবি : সংগৃহীত
ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবিপিএস। ছবি : সংগৃহীত

মোবাইল ইন্টারনেটের গতিতে বৈশ্বিক র‌্যাঙ্কিয়ের ১৪৬টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০১তম। গত নভেম্বরের চেয়ে ডিসেম্বরে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এক বছরের ব্যবধানে র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে ২০ ধাপ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স এমন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ডিসেম্বরে ১৪৬টি দেশের মধ্যে ১০১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। নভেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী, ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবিপিএস, আপলোড স্পিড ছিল ১০ দশমিক ৮২ এমবিপিএস এবং ল্যাটেন্সি ছিল ২৫ এমএস (মিলি সেকেন্ড)।

তবে ২০২২ সালের ডিসেম্বরে ওকলার স্পিডটেস্টে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। এক বছরের ব্যবধানে র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে ২০ ধাপ।

সম্প্রতি প্রকাশিত ডিসেম্বর মাসের এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে প্রতিবেশী দেশ ভারত ও মালদ্বীপ। দেশ দুটির অবস্থান যথাক্রমে ২২ ও ৩০তম। অর্থাৎ ভারতের চেয়ে ৭৯ ধাপ এবং মালদ্বীপের চেয়ে ৭১ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ডাউনলোড স্পিড ৩০৩ দশমিক ২১ এমবিপিএস ও আপলোড স্পিড ২৮ দশমিক ৩৮ এমবিপিএস।

এ বিষয়ে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের (বিএমপিসিএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, তালিকায় বাংলাদেশ মাস ও বছর ব্যবধানে ৪ ও ২০ ধাপ এগিয়েছে, এটি খুবই ভালো দিক। তবে ওকলার প্রকাশিত এ সূচক নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, তারা কোথা থেকে তথ্য নিয়ে এ সূচক প্রকাশ করেছে তার সুর্নির্দিষ্ট কোনো তথ্য নেই।

বিএমপিসিএ সভাপতি আরও বলেন, দেশে মোবাইল স্পিড ও সেবার মান আরও বাড়াতে হবে। এ তালিকা দেখে খুশি হলে চলবে না। ওকলার তথ্যানুযায়ী, ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবি, তবে বাস্তবে এ স্পিড অনেক কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X