কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

আইফোনে আসছে চমক, বাড়ছে ঝুঁকিও

আইফোন। ছবি : সংগৃহীত
আইফোন। ছবি : সংগৃহীত

আইফোন ১৬ সিরিজ রিলিজের পর থেকে নানাভাবে আলোচনায় থাকছে অ্যাপল। এবার আইওএস ১৮.২-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সংস্করণটিতে অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশ কিছু সুবিধা যুক্ত করা হলেও সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন সুবিধা। অর্থ্যাৎ ভবিষ্যতে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আইফোনে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।

আর তাই ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের তৈরি চ্যাটজিপিটি অ্যাপল ইকোসিস্টেমে যুক্ত হলে ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে অ্যাপল জানায়, অনেক ভেবেচিন্তেই আইফোন চ্যাটজিপিটি যুক্তের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যাটজিপিটির কার্যক্রম পরিচালনা বা বন্ধের বিষয়টি ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণও করতে পারবেন।

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে অ্যাপল জানায়, নতুন অ্যাকাউন্ট তৈরি না করেই আইফোন ব্যবহারকারীরা বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে চ্যাটজিপিটির নিবন্ধিত ব্যবহারকারীরা হালনাগাদ সুবিধাগুলো উপভোগ করার সুযোগ পাবেন। চ্যাটজিপিটি যতটা সম্ভব কম তথ্য সংগ্রহ করবে। তবে সেবার জন্য তথ্য সংগ্রহ করলেও সেগুলো হবে সীমিত পরিসরে। এমনকি ব্যবহারকারীর যে কোনো তথ্য সংগ্রহের আগে অনুমতিও নেওয়া হবে।

অ্যাপেলের তথ্যমতে, পরীক্ষামূলক এই সংস্করণে চ্যাটজিপিটি যুক্ত করার ফলে ভার্চুয়াল সহকারী সিরি আরও বিস্তারিত এবং প্রাসঙ্গিক তথ্যসমৃদ্ধ উত্তর দিতে পারবে। এ ছাড়া লেখালেখির কাজ যেমন- ই-মেইল বা যে কোনো বার্তা দ্রুত লিখে দেবে। সিরি, লেকার টউল, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সেবায় চ্যাটজিপিটি ব্যবহার করলে খুবই কম তথ্য সংগ্রহ করা হবে। তবে ডিকটেশন সুবিধা ব্যবহারের সময় তুলনামূলক বেশি তথ্য সংগ্রহ করবে চ্যাটজিপিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X