কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল চোরকে অসুবিধায় ফেলতে গুগল নিয়ে আসছে নতুন ফিচার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বর্তমান সময়ে ফ্যাশন বা শখের অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন। আর এ মোবাইল ফোন নিয়ে আমাদের শখের শেষ নেই। আর সে শখের মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আর কষ্টের শেষ থাকে না। গ্রাহকের এ ধরনের পরিস্থিতি মাথায় রেখে মোবাইল চোরকে বেকায়দায় ফেলতে গুগল নিয়ে আসছে অসাধারণ একটি নতুন ফিচার।

যে ফিচারটি মোবাইলে অন থাকলে কোনো অ্যাপ খুলতে হলে বায়োমেট্রিক পরিচয় জানাতে বাধ্য করবে গুগল ক্রোম। অর্থাৎ কোনোভাবে চোর যদিও আপনার পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড জেনে যায়, তাহলেও লাভ নেই। সে ওই সব স্পর্শকাতর অ্যাপের নাগালই পাবে না। আর সেটা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের ‘আইডেন্টিটি চেক’ ফিচার।

অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুসরণ করেই ফিচারটি আনা হচ্ছে অ্যান্ড্রয়েডে। এই ফিচারটিকে সক্রিয় করে রাখলেই তা বাধ্য করবে কোনো অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক্স ব্যবহার করতে। এমনও হতে পারে, সাধারণভাবে ওই অ্যাপ খুলতে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবেই। গত সপ্তাহেই এই ফিচারটির কথা ঘোষণা করেছে গুগল।

শুধু এখানেই শেষ নয়। যদি কোনো ফোন চোর হাতিয়ে নিয়ে পালিয়ে যায়, তাহলেও তা ধরে ফেলবে এই ফিচার। ‘মেশিন লার্নিং মডেল’ ব্যবহার করে ফোন যদি বুঝতে পারে চোর দৌড়ে কিংবা গাড়িতে পালাচ্ছে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে সেটি। ফলে চোরের পক্ষে আর ফোন খোলা সম্ভব হবে না।

আগামী কয়েক দিনের মধ্যে গুগলের এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে। ফলে চোরদের কাজ যে প্রবল কঠিন হতে চলেছে এ কথা ভেবে স্বস্তি পেতেই পারেন ইউজাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১১

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১২

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৩

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৪

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৫

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৬

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৭

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৮

গাছা থানার ওসি প্রত্যাহার

১৯

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

২০
X