কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ

মার্ক ইলিয়ট জাকারবার্গ। ছবি : সংগৃহীত
মার্ক ইলিয়ট জাকারবার্গ। ছবি : সংগৃহীত

আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, স্মার্টফোনের দিন অন্য অনেক প্রযুক্তিপণ্যের মতো খুব দ্রুত ফুরিয়ে আসছে। কবে আর কেনো সেটাও জানিয়েছেন তিনি।

এখন আর কেউ সেই আগের দিনের ফ্লপি ডিস্ক, সিডি বা বিভিন্ন মডেলের বিলাসবহুল বাটন ফোন ব্যবহার করে না। এখন স্মার্টফোনের যুগ। এই টাচ প্রযুক্তির স্মার্টফোন যে কত শত প্রযুক্তিপণ্যের জায়গা দখল করেছে তার হিসাব নেই।

এখন স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে ঘড়ি, ক্যামেরা, ক্যালেন্ডার, টিভি, মিউজিক প্লেয়ারের সুবিধা। কম্পিউটারের অনেক কাজই আমরা সহজেই স্মার্টফোনে করে ফেলছি। কিন্তু বলা হচ্ছে, খুব তাড়াতাড়িই ফুরাতে চলেছে এই স্মার্টফোনের দিন। আর তা বলেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

তথ্য ও যোগাযোগভিত্তিক প্রযুক্তি নিয়ে জাকারবার্গ যখন কিছু বলেন, তার প্রতি সবাই যেন গুরুত্ব না দিয়ে পারে না। আর জাকারবার্গ বলছেন, ২০৩০-এর দশকে স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে আরেকটি ডিভাইস। আর তার মতে সেটি হবে স্মার্টগ্লাস।

গত বেশ কিছুদিন ধরে স্মার্টগ্লাস নিয়ে মেতে আছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক ইলিয়ট জাকারবার্গ। তিনি বলছেন, দ্রুত এমন সময় আসছে, পকেটের স্মার্টফোন যখন পকেটেই থাকবে। কারণ আপনি স্মার্টগ্লাস দিয়ে এর কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন।

উল্লেখ্য, মেটা ছাড়াও ভিসনপ্রো অ্যাপলও স্মার্টগ্লাসের বিষয় গুরুত্ব সহকারে দেখছে। আর আরও অনেক নাম এই তালিকায় যোগ হচ্ছে।

স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা হলো চোখ বা মাথায় পরিধানযোগ্য কম্পিউটার যা ব্যবহারকারীকে দরকারি ক্ষমতা প্রদান করে। অনেক স্মার্টগ্লাসে এমন ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকে, যা পরিধানকারী যা দেখে তার পাশাপাশি তথ্য যোগ করে। বিকল্পভাবে, স্মার্টগ্লাসগুলোকে কখনো কখনো এমন চশমা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা তাদের দৃষ্টিসম্পর্কীয় বৈশিষ্ট্যগুরো পরিবর্তন করতে সক্ষম হয়, যেমন স্মার্ট সানগ্লাস, যেগুলোতে ইলেকট্রনিক উপায়ে রঙ পরিবর্তন করার প্রোগ্রাম করা থাকে।

একজোড়া স্মার্টগ্লাসকে একটি অগমেন্টেড রিয়েলিটি ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে, যদি এটি পোজ ট্র্যাকিং করে।

সূত্র : মানি কন্ট্রোল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X