কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিগগির চালু হচ্ছে ইউটিউব শর্টসে নতুন ৫ সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আকারে ছোট ভিডিও এখন বেশ জনপ্রিয়। তাই ছোট ভিডিও সহজে তৈরির পাশাপাশি আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতে শর্টসে একাধিক নতুন সুবিধা চালু করছে ইউটিউব।

গুগল ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো কাজে লাগিয়ে নির্মাতারা দ্রুত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেখে নেওয়া যাক ইউটিউব শর্টসে নতুন যেসব সুবিধা চালু হচ্ছে—

অ্যাপ-ভিত্তিক উন্নত ভিডিও সম্পাদনা

শর্টসের অ্যাপভিত্তিক ভিডিও সম্পাদনা সুবিধা আরও উন্নত করছে ইউটিউব। এর ফলে নির্মাতারা সহজেই ভিডিও ক্লিপের দৈর্ঘ্য কমানো-বাড়ানো, পছন্দমতো গান ও বার্তা যুক্ত করতে পারবেন। পাশাপাশি ক্লিপের বিন্যাস পরিবর্তন বা নির্দিষ্ট ক্লিপ বাদও দিতে পারবেন।

ভিডিওর সঙ্গে গানের মিল

অনেকেই ভিডিওতে বিভিন্ন গান যুক্ত করেন। নতুন সুবিধা চালু হলে ভিডিও ক্লিপগুলো স্বয়ংক্রিয়ভাবে গানের সুর ও বিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে আলাদাভাবে ভিডিও ও গানের সুর মেলানোর প্রয়োজন হবে না।

ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরি

ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরির সুবিধা পাওয়া যাবে ইউটিউবে। এতে ভিডিও নির্মাতারা সহজেই নিজেদের ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে শর্টস টেমপ্লেট তৈরি করতে পারবেন। শুধু তা-ই নয়, চাইলে শর্টস টেমপ্লেটে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইফেক্টও যুক্ত করতে পারবেন তারা।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্টিকার

প্রম্পট দিয়ে সহজেই এআইনির্ভর স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করা যাবে। এর ফলে নিজেদের তৈরি ভিডিওকে সৃজনশীল ও আকর্ষণীয় করতে পারবেন নির্মাতারা।

জেনারেটিভ এআই টুল

ব্রেইনস্টর্মিং বাডি নামের নতুন জেনারেটিভ এআই টুল ব্যবহার করা যাবে ইউটিউবে। টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা ভিডিও তৈরির নতুন ধারণা, উপযুক্ত শিরোনাম ও আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দর্শকদের চাহিদা পূরণের জন্য কন্টেন্ট প্ল্যাটফর্ম ইউটিউব তার উন্নত ডাবিং টুলও নিয়ে আসছে। তবে এই বৈশিষ্ট্যগুলো চালু করার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X