কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রে চালু করেছে একদম নতুন ফিচার : ইনস্টাগ্রাম ম্যাপ। এটা অনেকটা Snapchat-এর Snap Map-এর মতো— মানে আপনি চাইলে আপনার অবস্থান বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন, আবার তাদের লোকেশনও দেখতে পাবেন (যদি তারা শেয়ার করে)।

তবে অনেকেই ভুল ধারণায় পড়েছেন — ভাবছেন এটা অটোমেটিকভাবে সবার লোকেশন শেয়ার করছে। না, সেটা একদম ভুল!

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নিজেই বলেন-

- এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না

- আপনি নিজে না চাইলে কেউ আপনার লোকেশন দেখতে পাবে না

- শেয়ারিং সবসময় default ভাবে বন্ধ থাকে

কীভাবে কাজ করে ইনস্টাগ্রাম ম্যাপ?

ম্যাপ অপশনটি পাবেন আপনার ডিএম পেইজে। প্রথমবার চালু করলে দেখাবে- লোকেশন কেউ দেখতে পাবে না, যতক্ষণ না আপনি নিজে তা শেয়ার করেন। আপনি ঠিক করতে পারবেন কারা আপনার অবস্থান দেখতে পারবে-

- All Friends

- Close Friends

- কাস্টম কাউকে

- অথবা কেউই না

কীভাবে গোপনীয়তা নিশ্চিত করবেন?

- চেক করুন আপনার লোকেশন সেটিংস : Profile > Settings > Story, Live & Location > Location Sharing

- লোকেশন শুধু তখনই আপডেট হয়, যখন অ্যাপ চালু থাকে বা ব্যাকগ্রাউন্ডে থাকে

- আপনি কারো লোকেশন দেখতে পারবেন, যদি তারা শেয়ার করে

- স্টোরি বা রিলস-এ লোকেশন ট্যাগ দিলে, সেগুলোও ম্যাপে দেখা যাবে — পোস্ট করার সময় সতর্ক থাকুন

ইনস্টাগ্রাম ম্যাপে আরও কী পাওয়া যাবে?

বন্ধুরা কোথা থেকে স্টোরি বা রিলস শেয়ার করছেন, তা ম্যাপে দেখা যাবে। নতুনভাবে এখন আপনি ম্যাপেও Notes শেয়ার করতে পারবেন— আপনার ছোট্ট বার্তা, অনুভূতি বা যে কোনো আপডেট।

মনে রাখুন, ইনস্টাগ্রাম আপনার লোকেশন তখনই শেয়ার করবে, যখন আপনি সেটার অনুমতি দেবেন। চাইলে যে কোনো সময় সেটিংস থেকে লোকেশন বন্ধও করতে পারবেন

সূত্র : টেকক্রাঞ্চ

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X